• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা কটিয়াদীতে ম্যানেজিং কমিটির সভাপতির পদকে কেন্দ্র করে শিক্ষকদের ওপর প্রতিপক্ষের হামলা ভৈরবে কনফিডেন্সে মডেল কিন্ডারগার্টেনের ফলাফল ও পুরষ্কার বিতরণ

বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম হয়েছেন পাকুন্দিয়ার রাসেল

বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম
হয়েছেন পাকুন্দিয়ার রাসেল

# নিজস্ব প্রতিবেদক :-
সম্প্রতি অনুষ্ঠিত বিসিএস শিক্ষা ক্যাডারের পরীক্ষায় প্রথম হয়েছেন পাকুন্দিয়ার আব্দুল্লাহ আল রাসেল। তিনি পাকুন্দিয়া উপজেলার চরফরাদী ইউনিয়নের ঝাউগারচর গ্রামের কৃষক সায়েম উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
রাসেল ২০১৪ সালে পাকুন্দিয়ার মির্জাপুর আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়ে দাখিল ও ২০১৬ সালে একই মাদ্রাসা থেকে ৪ দশমিক ৬৪ পয়েন্ট পেয়ে আলিম পাস করেছেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তি হয়ে ২০২২ সালে এমএ সম্পন্ন করেছেন বলে জানিয়েছেন। তিনি শিক্ষা ক্যাডারে এই ফলাফল করতে পেরে খুবই উৎফুল্ল। তিনি মা-বাসহ তাঁর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *