• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ ভৈরবে উপজেলা গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি test সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি

ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা

# মিলাদ হোসেন অপু :-
নাতনির ঘরের পুতি দেখার ভাগ্য ক’জনেরই জোটে। আবার পুতিদের নামও রেখেছেন হজরত ইমাম হাসান ও হজরত ইমাম হোসাইন (রা.) এর নামের সাথে মিল রেখে। কন্যা শিশুটির নাম রেখেছেন ফাতেমা (রা.) এর নামে। কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের ভৈরবপুর উত্তর পাড়া এলাকায় ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালে এ কথাগুলো বলেন আর্জিনা বেগম (৩০) এর নানী পহেলা বেগম। নাতনির ঘরের পুতিদের নাম রেখেছে মো. হাসান, মো. হোসাইন ও মোছা. ফাতেমা।
২৭ এপ্রিল সোমবার দিবাগত রাত ২টার দিকে ওই হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে এক সাথে ৩ জমজ সন্তান প্রসব করেন তিনি। বর্তমানে শিশু সন্তানগুলোসহ মা আর্জিনা বেগম সুস্থ রয়েছে। এদিকে তিনটি শিশু সন্তানের মধ্যে রয়েছে ২ ছেলে ও ১ মেয়ে।
এ বিষয়ে মোছা. পহেলা বেগম বলেন, আমার নাতনির ঘরে ফুটফুটে তিনটি সন্তান হয়েছে। ডা. ইসরাত জাহান হাসপাতালের চিকিৎসার মান অনেক ভালো। দুই মাস হওয়ার পর হাসপাতালে এসে জানতে পারি নাতনির পেটে ৩ বাচ্চা। নিয়মিত চিকিৎসা নেয়ার পর সোমবার দুপুরে হাসপাতালে এসে আর্জিনার সমস্যা দেখা দিলে ভর্তি করায়। পরে রাত ২টায় আমার নাতনী তিনটি সন্তান জন্ম দেন।
জানা যায়, ভৈরব উপজেলার ভাটি কৃষ্ণনগর এলাকার সৌদী প্রবাসী শাহীন মিয়ার স্ত্রী আর্জিনা বেগম। ১৩ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় দুইজনের। এর আগেও তাদের পরিবারে শায়লা (১০) ও সানজিদা (৯) নামে দুইটি কন্যা সন্তান রয়েছে।
গর্ভধারিণী মা আর্জিনা বেগম বলেন, আমার আগেও দুইটি বাচ্চা ছিল কিন্তু মধ্যে দিয়ে ৬/৭ বছর যাবত বাচ্চা হচ্ছিলো না। ডা. ইসরাত জাহান ম্যাডামের কাছে চিকিৎসা নিলে আমি বাচ্চা নিতে সক্ষম হয়। এখন তিন সন্তান একসাথে হয়েছে। আল্লাহর কাছে আমি লাখ কোটি শুকরিয়া। আল্লাহ যদি আমার সন্তানদের বাঁচিয়ে রাখে আমি তাদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবো।
এদিকে এ ঘটনায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষ ৩ সন্তান এক সাথে প্রসব করানোর পর মা ও সন্তানরা সুস্থ থাকায় তারা মহাখুশি হয়েছেন।
এ বিষয়ে সিনিয়র স্টাফ নার্স ইভা আক্তার বলেন, অহরহ জমজ সন্তান জন্ম হলেও এই পর্যন্ত চতুর্থবার ৩ সন্তান জন্ম হয়েছে ডা. ইসরাত হাসপাতালে। বাচ্চাগুলোর ওজনে কম হওয়ায় এনআইসিইউতে ২৪ ঘণ্টা অবজারভেশনে রাখা হয়েছিল। এখন বাচ্চারা সুস্থ রয়েছে।
এ বিষয়ে ডা. ইসরাত জাহান স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপক ডা. ফরহাদ আহমেদ বলেন, সোমবার দুপুর ১টায় প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে আসেন আর্জিনা বেগম। এসময় আর্জিনা বেগমের শারীরিক কিছু সমস্যা দেখা দিলে ডাক্তার সাথে সাথে তাকে ভর্তি করান। পরীক্ষা নিরীক্ষা শেষে রাত ২টায় সিজারিয়ানের মাধ্যমে একে একে ৩ সন্তানকে প্রসব করানো হয়। মা ও শিশুরা সুস্থ রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *