• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে

বৈরি আবহাওয়ার কারণে
এসএসসি পরীক্ষা শুরু
হয়েছে এক ঘন্টা বিলম্বে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বৈরি আবহাওয়ার কারণে মঙ্গলবার এসএসসি ও দাখিল পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে। করিমগঞ্জের একটি কেন্দ্রে শুরু হয়েছে ১০ মিনিট বিলম্বে। সকাল থেকেই প্রচণ্ড ঝড়-বৃষ্টির কারণে বিলম্ব করতে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
নিকলীর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহানা মজুমদার মুক্তি জানিয়েছেন, নিকলীতে তিনটি কেন্দ্রে এসএসসি ও দাখিল পরীক্ষার্থী রয়েছে এক হাজার ১২১ জন। বৈরি আবহাওয়ার কারণে সকাল ১০টার পরিবর্তে পরীক্ষা শুরু হয়েছে ১১টা থেকে। এর পরও ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। তবে প্রশ্নপত্র পরিবর্তন করা হয়নি। পূর্বনির্ধারিত সেট দিয়েই পরীক্ষা নেওয়া হয়েছে। পরীক্ষা হয়ে তিন ঘন্টাই।
এদিকে অষ্টগ্রামের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা ও মিঠামইনের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এসএম আবদুল্লাহ বিন শফিক জানিয়েছেন, তাঁদের উপজেলায়ও ৩০ মিনিট বিলম্বে পরীক্ষা শুরু হয়েছে। অষ্টগ্রামে কেন্দ্র রয়েছে ছয়টি, আর মিঠামইনে কেন্দ্র রয়েছে চারটি।
অন্যদিকে করিমগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে মুসলিমা জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে করিমগঞ্জের পাইলট গার্লস স্কুল কেন্দ্রের কয়েকজন এসএসসি পরীক্ষার্থী আসতে বিলম্ব করায় পরীক্ষা শুরু হয়েছে ১০ মিনিট বিলম্বে। এছাড়া অন্য কোন সমস্যা হয়নি। সকল উপজেলাতেই তিন ঘন্টা পরীক্ষা হেেছ। মঙ্গলবার এসএসসি পরীক্ষা হয়েছে ইংরেজি ২য় পত্রের। আর দাখিল পরীক্ষা হয়েছে আরবি ২য় পত্রের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *