• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না

# মিলাদ হোসেন অপু :-
বেঁচে গিয়ে নামাজ পড়ে আল্লাহ কাছে শুকরিয়া আদায় করেছি| আল্লাহ আমাদের বাঁচাইছে| ৩০ এপ্রিল বৃহস্পতিবার ওমানের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন বলে স্ত্রী ও দেড় বছরের সন্তানকে নিয়ে ˆভরব থেকে তিতাস কমিউটার ট্রেনে করে ঢাকা যাচ্ছিলেন তারা| ভুলে পাসপোর্ট বাড়িতে ফেলে আসার কারণে ট্রেন থেকে নামতে গিয়ে প্রথমে ছেলে পরে যায় পরে ছেলেকে বাঁচাতে বাবা ট্রেনের নিচে চলে যায়| বেঁচে যাওয়ার অলৌকিক ঘটনার বর্ণনা দিয়ে কথাগুলো বলছিলেন ভুক্তভোগী বাবা জহিরুল ইসলাম সোহান (৩২)|
তিনি কটিয়াদী উপজেলার লোহাজুড়ী ইউনিয়নের চর কাউনিয়া বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে| ২৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে ˆভরব রেলওয়ে জংশনে ১নং প্লাটফর্মে সিগন্যাল অফিসের সামনে এ ঘটনা ঘটে|
এ বিষয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেন ১ ঘণ্টা বিল¤^ হয়ে ২টা ৫৩ মিনিটে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়| এসময় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এই দম্পতি তাদের দেড় বছর বয়সি সন্তানকে নিয়ে ট্রেনে উঠেন| হঠাৎ তারা নামতে গেলে প্রথমে শিশুটির মা পড়ে যায়| পরে শিশুটিও পড়ে যায়| ছেলেকে বাঁচাতে বাবাও ট্রেনের নিচে চলে যায়| স্থানীয়রা ও রেলওয়ে থানা পুলিশ দৌড়ে এসে বাবাকে উৎসাহ দিতে থাকেন| এক এক করে বগিগুলো চলে গেলে বাবা ছেলে অক্ষত উদ্ধার করেন এলাকার লোকজন|
এ বিষয়ে প্রত্যক্ষদর্শী ফালু মিয়া বলেন, আমি তিতাস কাউন্টারে কাজ করি| ট্রেনটি যখন ছেড়ে দেয় তখন দেখতে পায় কেউ একজন ট্রেনের নিচে পড়ে গেছে| দৌড়ে গিয়ে দেখি একজন ব্যক্তি তাঁর ছেলেকে জড়িয়ে ট্রেনের নিচে পড়ে রয়েছে| ব্যক্তিটির স্ত্রীও ট্রেনের নিচে যাওয়া অবস্থায় ছিলো তখন আমিসহ অন্যরা তাকে টেনে উঠায়| এক অলৌকিক ঘটনার মধ্যে দিয়ে শিশুটি ও তাঁর বাবা বেঁচে গেল| আমরা স্টেশনে থাকা সবাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানায়| এমন ঘটনায় কেউ বেঁচে উঠতে পারে না| আমি সারারাত ঘুমাতে পারিনি| চোখের সামনে বাবা ছেলে দুইজনই বেঁচে উঠেছে|
প্লাটফর্মের থাকা দোকানি সোহেল মিয়া বলেন, ঘটনাটি দেখে খুব আতঙ্কে ছিলাম| রাখে আল্লাহ মারে কে? এটাই বুঝতে পেরেছি| আল্লাহর কাছে শুকরিয়া জানায়|
এ বিষয়ে ভুক্তভোগী জহিরুল ইসলাম সোহান বলেন, ট্রেনে উঠার পর স্টেশন থেকে ট্রেন ছেড়ে দেয়| আমার স্ত্রী সুমাইয়া আক্তার প্রথমে নামতে ট্রেনের হাতলে ধরতে গিয়ে হাত ফসকে প্লাটফর্মে পড়ে যায়| সাথে থাকা আমার সন্তান সৌরভ প্লাটফর্মে পড়ে হামাগুড়ি দিয়ে চলে যায় ট্রেনের নিচে| ছেলেকে বাঁচাতে আমি ট্রেনের নিচে চলে যায়| ছেলেকে ঝাপটে ধরে শুয়ে থাকি| এক এক করে ১১টি বগি যাওয়ার পর সন্তানকে নিয়ে বেঁচে ফিরি|


তিনি আরো বলেন, একটা মুহূর্তে মনে হয়েছে বাবা ছেলে মনে হয় পৃথিবীর আলো দেখতে পাবো না| একটার পর একটা বগি শরীরের উপর দিয়ে গেল| ভাবতে পারিনি বেঁচে যাবো| ঘটনার পর নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি| আল্লাহ আমাদের বাঁচিয়েছে| আল্লাহ কাছে লাখো শুকরিয়া জানায়|
তিনি আরো বলেন, ৩০ এপ্রিল ভোর ৫টায় ওমানের উদ্দেশ্যে দেশ ছাড়বেন| ১০ বছর যাবত ওমানে বসবাস করছেন| দুই বছর আগে দেশে এসে বিয়ে করেন| দেড় বছর আগে তাদের পুত্র সন্তান হয়| স্ত্রীকে গর্ভবতী রেখে সে ওমানে চলে গিয়েছিল| চলতি বছরে জানুয়ারিতে দেশে এসেছিলেন| ৪ মাস পর প্রবাসে যাত্রা করবেন| এজন্যই ছেলে ও স্ত্রীকে সাথে নিয়ে ঢাকায় যাচ্ছিলেন|
এ বিষয়ে স্টেশন মাস্টার মো. ইউসুফ বলেন, সিসি ক্যামেরা ফুটেজ থেকে যতটুকু জেনেছি| ট্রেনটি ছাড়ার সময় দম্পতি তাদের সন্তানকে নিয়ে নামতে ছিল| যাত্রীদের সচেতনতার অভাব রয়েছে| বাবা সন্তান বেঁচে যাওয়ায় আমরা অনেক খুশি হয়েছি|
রেলওয়ে থানার এসআই আফজাল হোসেন বলেন, মানুষকে ট্রেনে যাতায়াত করতে গেলে সচেতনতার সাথে ট্রেনে ওঠানামা করতে হবে| ২৮ এপ্রিল দুইটি ঘটনা ঘটে| স্টেশন প্লাটফর্মে বাবা ছেলে বেঁচে যায়| অপরদিকে উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় একজন যুবক ট্রেনের ধাক্কায় প্রথমে গুরুতর আহত হয়| পরে উপজেলা ¯^াস্থ্য কমপ্লেক্স চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করে| ঢাকায় গিয়ে সে মৃত্যু বরণ করেন| যুবকটির নাম শাহীন মিয়া (৩৪)| সে কুলিয়ারচর পৌর শহরের চারারবন এলাকার রমজান মিয়ার ছেলে| যাত্রীদের সচেতন করতে রেলওয়ে প্লাটফর্মে পুলিশি টহল জোরদার করা হয়েছে|


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *