• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরব পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ কমিটি

ভৈরব পৌরসভার উদ্যোগে
করোনাভাইরাস প্রতিরোধ কমিটি

# মোস্তাফিজ আমিন #

ভৈরব পৌরসভার উদ্যোগে করোনাভাইরাস প্রতিরোধ ও উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় কমিটি গঠন করা হয়েছে। ১৯ মার্চ বৃহস্পতিবার রাতে পৌর মেয়রের অফিস কক্ষে এই বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় সকল পৌর কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলর, পৌরসভার সচিব, কর্মকর্তা-কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছকে সভাপতি ও সচিব মো. দুলাল উদ্দিনকে সদস্য সচিব করে প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এই কমিটিতে প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর, নারী কাউন্সিলর, সরকারি ও বেসরকারি স্কুল-কলেজের একজন করে প্রতিনিধি ও ৬ জন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য করা হয়।
গঠিত এই কমিটি করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবেলায় সামাজিকভাবে গণসচেতনতা তৈরি, বিদেশ ফেরত লোকজনকে হোম কোয়ারেন্টাইনে রাখা, সচেতনতামূলক প্রচার-প্রচারনা চালানো, তৃণমূল পর্যায়ের তথ্য সংগ্রহ করাসহ সরকার নির্দেশিত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে।
প্রথম সভায় সিদ্ধান্ত মোতাবেক ২০ মার্চ শুক্রবার সকাল থেকে পৌর শহরে বিভিন্ন এলাকায় একই সময়ে বেশ কয়েকটি মাইকের মাধ্যমে সচেতনতামূলক ঘোষণা প্রচার করা হয়। এ ছাড়াও জুম্মার খুৎবায় ইমামের মাধ্যমে পৌরসভার সকল মসজিদে সচেতনামূলক ঘোষণাপত্র পাঠ করানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ জানান, দেশব্যাপী করোনাভাইরাস প্রতিরোধ মোকাবেলা করা সরকারের একার দায়িত্ব নয়। দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই বিষয়ে সতর্কতামূলকভাবে কাজ করতে হবে। নিজে নিরাপদ থাকতে হবে এবং অন্যেকে নিরাপদ রাখতে সহায়তা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *