• বুধবার, ১৩ মে ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব

# ইশতিয়াক আহমাদ শৈভিক :-
“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” এই স্লোগানকে ধারণ করে মানবিক কাজের অংশ হিসেবে ভৈরবের সাদেকপুর ইউনিয়নে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে সামাজিক সংগঠন ‘পল্লী জাগরণী সংঘ’। ইউনিয়নের মৌটুপি ও মোহাম্মদপুর গ্রামের সহজ-সরল ও মেহনতী মানুষের সুপেয় পানির কষ্ট দূর করতে ৮ মে শুক্রবার সংগঠনটির পক্ষ থেকে ৪টি পানির টিউবওয়েল স্থাপন করা হয়েছে।
জানা গেছে, মৌটুপি ও মোহাম্মদপুর গ্রামের ৪টি গোত্রের প্রায় ৩০টি পরিবারের পানির অভাব মেটাতে এই কর্মসূচী হাতে নেওয়া হয়। এই মানবিক কাজে সম্পূর্ণ অর্থায়ন করেছেন বিশিষ্ট সমাজসেবক ও সৌদি আরব প্রবাসী টিম নাইন কোম্পানির চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন। পল্লী জাগরণী সংঘের নেতৃবৃন্দ ওই গ্রামে টিউবওয়েল স্থাপন কার্যক্রম পরিদর্শন করতে উপস্থিত হন। সংগঠনের সদস্যরা জানান, পানির অপর নাম জীবন এই চিরন্তন সত্যকে সামনে রেখে সাধারণ মানুষের জীবন প্রবাহকে নিরাপদ ও সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে পল্লী জাগরণী সংঘ, ভৈরব-এর সভাপতি আব্দুল হামিদ এবং সম্মানিত সদস্য জাবেদ ওমর কবির, বাবুল সরকার ও তমাল আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসাইন, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কামরুল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক পাবেল মৃধা। স্থানীয় পর্যায়ে সংগঠনের গতিশীলতা বজায় রাখতে আরও উপস্থিত ছিলেন, পল্লী জাগরণী সংঘ গজারিয়া ইউনিয়ন শাখার সভাপতি আতিকুল ইসলাম আতিক, সাদেকপুর ইউনিয়ন শাখার সভাপতি সবুজ মিয়া ও সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তন্ময়সহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সুবিধাপ্রাপ্ত পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে তারা সুপেয় পানির সংকটে ভুগছিলেন। ৪টি গভীর টিউবওয়েল স্থাপনের ফলে এখন থেকে তারা সহজেই নিরাপদ পানি সংগ্রহ করতে পারবেন। পল্লী জাগরণী সংঘের এই জনহিতকর কাজ এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *