• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে টমটম গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর

# মিলাদ হোসেন অপু :-
কিশোরগঞ্জের ভৈরবে টমটম গাড়ির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল তাজিম (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর। সে আগানগর ইউনিয়নের নবিপুর গ্রামের হাজি বাড়ির হোসেন মিয়ার ছেলে। তাজিম স্থানীয় যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ৯ মে শনিবার বিকাল সাড়ে পাঁচটায় উপজেলার আগানগর ইউনিয়নের নবিপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ থানায় নিয়ে যায়। অভিযুক্ত টমটম চালক একই বাড়ির বাচ্চু মিয়ার ছেলে মনির হোসেন (৪০)।
জানা যায়, শনিবার বিকালে এলাকার একটি বাদাম ক্ষেতে বাদামের গাছ সংগ্রহের জন্য টমটমে করে প্রায় দশ জনের মতো শিশু কিশোরকে নিয়ে যায় টমটম চালক মনির হোসেন। জমি থেকে গাড়িতে বাদামের গাছ বোঝায় করে বাড়ির দিকে ফেরার পথিমধ্যে টমটমের ঝাঁকুনিতে তাজিম মিয়া গাড়ির চাকার নিচে পড়ে যায়। এতে তাজিমের মাথা থ্যাঁতলে গিয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচা আসাদ মিয়ার সাথে এ বিষয়ে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, অনাকাক্সিক্ষত ঘটনাটির জন্য আমরা পারিবারিক ভাবে মীমাংসার চেষ্টা করছি। সুরাহা না হলে আমরা আইনের আশ্রয় নেব।
নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি বলেন, টমটম চালক মনির হোসেন প্রায়ই শিশু কিশোরদের দশ বিশ টাকা করে দিয়ে জমিতে নিয়ে বিভিন্ন ধরনের শ্রমের কাজ করিয়ে থাকে। আজও সে বেশ কয়েকজন শিশু কিশোরদের দশ/বিশ টাকা করে দিয়ে টমটমে করে জমিতে নিয়ে যায়। গাড়ি বোঝায় করে ফেরার পথে গাড়ির ঝাঁকুনিতে তাজিম টমটমের চাকার নিচে পড়ে গেলে তাঁর মাথা থ্যাঁতলে গিয়ে সে মৃত্যুবরণ করেন।
ভৈরব থানার এসআই আসিবুল হক ভুঁইয়া বলেন, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসি। মরদেহের ময়নাতদন্তের জন্য ১০ মে সকালে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *