• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স

আফসার হোসেন তূর্জা :-
ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট ভৈরবে হাইওয়ে পুলিশের সেবার মান বৃদ্ধি এবং যানজট নিরসনে নতুন একটি টহল গাড়ি ও একটি অ্যাম্বুলেন্স যুক্ত করা হয়েছে। আজ ১৩ মে বুধবার সকালে ভৈরব হাইওয়ে থানায় আয়োজিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে এসব যানবাহনের উদ্বোধন করা হয়।
ভৈরব হাইওয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী’র সভাপতিত্বে সিলেট হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার রেজাউল করিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর এবং উদ্বোধন করেন। এসময় হাইওয়ে পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে এক বিশেষ মোনাজাতের মাধ্যমে কার্যক্রমের সফলতা কামনা করা হয়।
হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘ এই মহাসড়কে যানজট নিরসন, নিরাপত্তা নিশ্চিত এবং সড়ক দুর্ঘটনায় দ্রুত সাড়া দিতে গাড়ির সীমাবদ্ধতা ছিল।
আগে মাত্র একটি গাড়ি দিয়ে টহল কার্যক্রম পরিচালিত হতো। এখন দুটি গাড়ি থানায় সংযোজন হওয়ায় মহাসড়কে পুলিশের নজরদারি বাড়বে এবং যানজট দ্রুত নিরসন করা সম্ভব হবে। গাড়ি দুটি দিয়ে পালাক্রমে ডিউটি করার ফলে মহাসড়কে অপরাধমূলক কর্মকাণ্ড ও ছিনতাই রোধ সহজ হবে। এমনকি পুলিশের সক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেবে।
এছাড়া সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠাতে অ্যাম্বুলেন্সটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনকালে পুলিশ সুপার রেজাউল করিম বলেন, দীর্ঘদিন ধরে ভৈরব হাইওয়ে থানায় যানবাহনের স্বল্পতা ছিল। একটি মাত্র গাড়ি দিয়ে বিশাল এলাকার নিরাপত্তা ও সেবা দেওয়া চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। এখন নতুন একটি গাড়ি ও অ্যাম্বুলেন্স যুক্ত হওয়ায় সেবার মান বাড়বে। বিশেষ করে দুর্ঘটনায় পড়া মানুষকে দ্রুত চিকিৎসা দিতে অ্যাম্বুলেন্সটি আশীর্বাদ হয়ে দাঁড়াবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *