• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন

কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
দেশের চামড়া শিল্পের গুণগত মান রক্ষা এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষে কক্সবাজারে ‘সঠিকভাবে গবাদি পশুর চামড়া ছাড়ানো, সংরক্ষণ ও পরিবহন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার সকাল ১০টায় কক্সবাজারের লাবণী বিচের হোটেল মিশুকে এই কর্মশালার আয়োজন করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয়ের লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) এবং বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ) যৌথভাবে এই সচেতনতামূলক কর্মশালার আয়োজন করে।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে মাঠ পর্যায়ে চামড়া ছাড়ানো এবং প্রাথমিক সংরক্ষণে পেশাদারিত্ব নিশ্চিত করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। কর্মশালায় উপস্থিত স্থানীয় মাংস ব্যবসায়ী, চামড়া ব্যবসায়ী, মসজিদ ও মাদ্রাসার ইমাম এবং সংশ্লিষ্ট কর্মীদের বৈজ্ঞানিক উপায়ে চামড়া ছাড়ানো, লবণ দিয়ে সংরক্ষণ এবং পরিবহনের সময় ঘর্ষণজনিত ক্ষতি এড়ানোর কৌশলগুলো হাতে-কলমে আলোচনা করা হয়।
কক্সবাজারের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মো. লুৎফুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএফএলএলএফইএ’র কার্যনিবাহী কমিটির সদস্য ও সারোয়ার লেদার কর্পোরেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আলী আশরাফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক (ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি) ড. অমল কান্তি দেব ও কক্সবাজারের বিশিষ্ট চামড়া ব্যবসায়ী মো. সাঈদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *