• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ

সাখাওয়াত হোসেন হৃদয় :-
প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় চার শতাধিক বৃক্ষরোপণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার নারান্দী এলাকার একটি সড়কে এ কর্মসূচী বাস্তবায়ন করে নারান্দী ইউনিয়ন ছাত্রদল। নারান্দী উচ্চ বিদ্যালয় হতে আজলদী বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির ৪০০ গাছ রোপণ করা হয়।
ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক ইজাজুল হোসেন ইমনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও নারান্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বোরহান উদ্দিন সরকার।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আনিসুজ্জমান বাচ্চু, ইউনিয়ন জাসাসের আহবায়ক রোমান মিয়া, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি শাহান শাহ ও ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব রবিন প্রমুখ।
এ বিষয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার নারান্দী ইউনিয়ন ছাত্রদল চার শতাধিক বৃক্ষ রোপণ করেছে। পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নে এ কর্মসূচী বাস্তবায়ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *