• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে বন্ধুসভার পাঠচক্র

নিজস্ব প্রতিবেদক :

কিশোরগঞ্জের ভৈরবে বন্ধুসভার উদ্যোগে মুদ্রিত বইপড়ার দলগত আসর পাঠচক্র হয়েছে। গত ১২ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলো ভৈরব কার্যালয়ে দেনাপাওনা, ছুটি ও কাবুলিওয়ালা- রবীন্দ্রনাথের আলোচিত এই তিনটি ছোট গল্প নিয়ে পাঠের আসর বসে।
ভৈরব সভার অন্তত অর্ধশত সদস্য পাঠের আসরে অংশ নেয়। আসরে যোগ দেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ আহমেদ, বিশিষ্ট দন্ত চিকিৎসক ও লেখক শাকূর মাহমুদ। এছাড়া ভারতের কলকাতা থেকে আসা জাপান-ইন্ডিয়া কারাতে সংগঠনের সমন্বয়কারী ও শিশু সংগঠক প্রদ্যোৎ কুমার ঘোষ, সংগঠনের শারীরিক প্রশিক্ষক শ্রিধাম সাহায্য, কারাতে প্রশিক্ষক লিন্ডা দাস, সহকারী কারাতে প্রশিক্ষক কবিতা প্রজাতি।

পাঠচক্র বিষয়ক সম্পাদক প্রিয়াংকার সঞ্চালনায় মূল আলোচনায় অংশ নেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি নাহিদ হোসাইন, যোগাযোগ বিষয়ক সম্পাদক ফ্রমি হক, সদস্য মেধা, সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক আল আমিন, উপদেষ্টা মাহফুজুর রহমান, সাবেক প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ওয়াহিদা আমিন ও প্রথম আলো ভৈরব কার্যালয়ের নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা।
নির্ধারিত গল্প তিনটি নিয়ে আলোচনা ছাড়া আলোচকরা বলেন, রবীন্দ্রনাথ একজন সার্থক ছোটগল্পকার। তাঁর গল্পে বিন্দুতে সিন্ধুর বিশালতা পাওয়া যায়। মূলত গল্পের এই শাখাটির পূর্ণতা এসেছে রবীন্দ্রনাথের হাত ধরে। রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে পাঠের আসর করার সঙ্গে সঙ্গে বলা যায় ভৈরবসভার সদস্যরা বিশ্ব সাহিত্যের সঙ্গে পরিচিত হলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *