• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন

কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কালিয়াচাপরায় পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। ৫ মে মঙ্গলবার সকাল ১০টার দিকে কালিয়াচাপড়া পুলের ঘাট পল্লী মঙ্গল কর্মসূচী পিএমকে অফিসে পিএমকে এর অর্থায়নে পিএমকে কমিউনিটি হেলথ এর উদ্যোগে অনুষ্ঠিত বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ ক্যাম্প আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর সহকারী পরিচালক সঞ্জয় কুমার বর্ধন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর প্রোগ্রাম ইনচার্জ মনিরুজ্জামান, সহকারী প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বারৈ ও পুলের ঘাট শাখার শাখা ব্যবস্থাপক মো. এমরান কবির খান।
ক্যাম্পে মেডিসিন, গাইনী, চক্ষু, চর্ম ও যৌন, গর্ভবতী এবং শিশু রোগের চিকিৎসা প্রদান করেন, ডা. আসিফুল আমিন (কনসালটেন্ট শিশু), ডা. মো. আব্দুল্লাহ আল মামুন (চক্ষু বিশেষজ্ঞ), ডা. সুজাউদ্দিন তালুকদার (মেডিসিন বিশেষজ্ঞ), ডা. ফেরদৌস জাহান (গাইনী এন্ড অবস), ডা. মফিজুর রহমান (কনসালটেন্ট সার্জারী) ও ডা. মো. জিয়াউল হাসান (চর্ম ও যৌন)।
অনুষ্ঠানে ৪ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয় এবং চক্ষু রোগীদের মাঝে পাওয়ারের চশমা বিতরণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *