• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কটিয়াদীতে মরহুম শফিউল হক স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মরহুম শফিউল হক স্মৃতি লক্ষ টাকা প্রাইজ মানি পুরস্কার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগস্ট শুক্রবার বিকালে পৌর এলাকার বোয়ালিয়া তাহেরা নূর উচ্চ বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ, সংস্কৃতি ও ক্রীড়া পরিষদের আয়োজনে উদ্বোধনী খেলায় কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন।
বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুর রহমান বাদল, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজি, উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সেলিম হায়দারসহ আরো অনেকে।
এর আগে বাজার এবং খেলার মাঠে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচীর জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *