• বুধবার, ১১ মার্চ ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বিশ্বকাপ নারী ক্যারমে খেলবেন কিশোরগঞ্জের শিক্ষা কর্মকর্তা মাকছুদা

বিশ্বকাপ নারী ক্যারমে
খেলবেন কিশোরগঞ্জের
শিক্ষা কর্মকর্তা মাকছুদা

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার মাকছুদা যাচ্ছেন বিশ্বকাপ নারী ক্যারম টুর্নমেন্টে খেলতে। আগামী ২ থেকে ৬ ডিসেম্বর মালদ্বীপে বসছে এই ক্যারম বিশ্বকাপের সপ্তম আসর। বাংলাদেশ থেকে চারজন নারী এই টুর্নামেন্টের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন। অন্য তিনজন হলেন ঢাকার একটি বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আফসানা নাসরিন, সাতক্ষীরার একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফারজানা বানু শিল্পী ও ঢাকার একজন খেলোয়াড় আছিয়া খাতুন। শামছুন নাহার মাকছুদা চূড়ান্ত মনোনয়নের এই খবরটি ১৭ অক্টোবর শুক্রবার পেয়েছেন বলে পূর্বকণ্ঠকে জানিয়েছেন।
ঢাকার মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামের ক্যারম ফেডারেশনে ৩ থেকে ৫ অক্টোবর মহিলা ক্যারম খেলোয়াড় বাছাই কার্যক্রম শেষ হয়েছে। বাছাই কার্যক্রমে ১০ জন নারী খেলোয়াড়ের মধ্যে লীগ পদ্ধতিতে উপরোক্ত চারজনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *