• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

বাস্কেটবলে কিশোরগঞ্জ পৌর মহিলা কলেজ জাতীয় চ্যাম্পিয়ন

বাস্কেটবলে কিশোরগঞ্জ
পৌর মহিলা কলেজ
জাতীয় চ্যাম্পিয়ন

# নিজস্ব প্রতিবেদক :-
জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় কিশোরগঞ্জ শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ দল জাতীয় চ্যাম্পিয়ন হয়েছে। ২৫ এপ্রিল শুক্রবার সকালে সাভারের বিকেএসপি মাঠে প্রথম রাউন্ডের ‘ক’ গ্রুপের খেলায় ঢাকা বিভাগে চ্যাম্পিয়ন পৌর মহিলা কলেজ দল খুলনা বিভাগের চ্যাম্পিয়ন দলকে ৩৪-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে ওঠে। এরপর সেমিফাইনালে পৌর মহিলা কলেজ দল ৪০ মিনিটের খেলার ৬ মিনিটেই ময়মনসিংহ বিভাগের চ্যাম্পিয়ন নেত্রকোনা সরকারি কলেজ দলের বিরুদ্ধে ১৮-০ গোলে এগিয়ে গেলে নেত্রকোনা কলেজ খেলা ছেড়ে দেয়।
এরপর বিকালে ফাইনাল খেলায় ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন পৌর মহিলা কলেজ দল রংপুর বিভাগের চ্যাম্পিয়ন ঠাকুরগাঁও সরকারি কলেজ দলকে ১৪-২ গোলে পরাজিত করে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। পৌর মহিলা কলেজ দল আজ ২৬ এপ্রিল শনিবার ঢাকা বিভাগের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামছে হ্যান্ডবল দল নিয়ে। এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের শরীর চর্চা শিক্ষক সালমা হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *