• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বীমা কর্মীদের সাফল্যে পুরস্কার টাকার মালা

গলায় টাকার মালাসহ ৮ জন সফল বীমা কর্মী -পূর্বকণ্ঠ

বীমা কর্মীদের সাফল্যে
পুরস্কার টাকার মালা

# নিজস্ব প্রতিবেদক :-
বীমা কর্মীদের সাফল্যে গলায় পরানো হলো টাকার মালা। কর্মীদের কাজের সাফল্যে স্বীকৃতি ও অন্যদের উদ্বুদ্ধ করার জন্য পুরস্কারের ক্ষেত্রে এই নতুনত্ব আনা হয়েছে বলে জানিয়েছেন বীমা কর্মকর্তাগণ। কিশোরগঞ্জে গতকাল বুধবার ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির জনবীমা বিভাগের দিনব্যাপী ব্যবসা পর্যালোচনা সভায় এভাবেই সর্বাধিক গ্রাহক তৈরি ও সর্বাধিক প্রিমিয়াম সংগ্রহের স্বীকৃতিস্বরূপ ৮ কর্মীকে পুরস্কৃত করা হয়।
শহরের ঈশাখাঁ সড়কের জেলা কার্যালয়ে জিএম মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) হেলাল আহমেদ, আর বিশেষ অতিথি ছিলেন গাজীপুর এরিয়া প্রধান সহকারী ভাইস-প্রেসিডেন্ট (উন্নয়ন) মোহাম্মদ আলফাজ হোসেন। কর্মকর্তাগণ বলেন, সারা দেশে এই বীমা কোম্পানির তিন হাজার ৩০০ অফিস আছে, যা অন্য কোন কোম্পানির নেই। গুগলকে প্রশ্ন করলেও বলে দেবে, দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর মধ্যে ন্যাশনাল লাইফ সবচেয়ে বড় কোম্পানি। এই কোম্পানি যেমন বিশ্বস্ততার সাথে কাজ করছে, মুনাফাও বেশি দিচ্ছে। যে কারণে দিন দিনই এই কোম্পানির প্রসার ঘটছে। সভায় সফল বীমা কর্মী লিপি রাণী ঘোষ, পারুল আক্তার, আল মামুন, মোছা. খাদিজা আক্তার, সেবিনা আক্তার, মাহমুদা আক্তার, সেলিনা বেগম ও সাগির মিয়াকে তাদের সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রত্যেকের গলায় পুরস্কার হিসেবে টাকার মালা পরিয়ে দেওয়া হয়। সেই সাথে আগামী দিনের সাফল্যের জন্য আরও কিছু পুরস্কারের প্যাকেজ ঘোষণা করা হয়। সভায় সারা জেলার ১০০ জন বীমা কর্মী অংশ নিয়েছিলেন বলে কর্মকর্তাগণ জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *