• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন

কটিয়াদীতে মরিচের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদীতে মরিচের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটে উঠেছে। অনুকূল আবহাওয়ার থাকার কারণে মাঠে কাঁচা মরিচের বাম্পার ফলনের পাশাপাশি হাট-বাজারে পাইকারি দরে সরবরাহ করেও দাম পাচ্ছেন কাঁচা মরিচ চাষিরা।
কটিয়াদী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কটিয়াদীতে এই বর্ষা মৌসুমে মরিচ ৯৫ হেক্টর, মুখি কচু ২ হেক্টর ও শসা ১০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। যেখানে উন্নত জাতের হাইব্রিড মরিচ সুপার চাষে ২০ শতাংশ জমিতে ২০-২৫ হাজার টাকা খরচ করে ৩-৪ লক্ষ টাকা আয় করার সম্ভাবনা রয়েছে।
কটিয়াদী বাজারসহ বিভিন্ন বাজারে এখন কাঁচা মরিচ পাইকারিতে বিক্রি হচ্ছে ১০০-১৫০ টাকা কেজি দরে।
কটিয়াদী পৌর সদরের ৮নং ওয়ার্ড হালুয়াপাড়া গ্রামের কৃষক কবির হোসেন বলেন, আমার ২০ শতাংশ জমিতে মরিচ চাষ করতে ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়। বর্তমান বাজার অনুযায়ী আমার ৩-৪ লক্ষ টাকা বিক্রি হবে বলে আমি আশাবাদী।
কটিয়াদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পৌরসভা ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, হাইব্রিড মরিচ সুপার ফলন ধরা থেকে চার মাসের অধিক পর্যন্ত মরিচ ধরবে, যা প্রতি গাছে ৪-৫ কেজি মরিচ হবে।
কটিয়াদী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকতা মো. শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কটিয়াদী উপজেলাধীন বিভিন্ন ইউনিয়নে বর্ষা মৌসুমেও মরিচ, মুখি কচু ও শসা আবাদ করা হয়েছে। মুখি কচুর এখনো লতা হয়নি, মুখিকচুর তুলনায় মরিচ ও শসা ফলন ভালো হয়েছে। আবহাওয়া অনূকূলে থাকায় ফলনের পাশাপাশি আশানুরূপ দামও পাচ্ছে কৃষকরা। ২০-২৫ হাজার টাকা খরচ করেই ৩-৪ লক্ষ টাকা আয় করবে বলে আমি আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *