• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

ডুবেছে ১২,৫০০ হেক্টর, ক্ষতিগ্রস্ত ৪৯ হাজার কৃষক, ‘সরকার ধান কিনতাছে আমরা ত গন্ধটন্দ কোন কিছুই ফাইছি না’

ডুবেছে ১২,৫০০ হেক্টর, ক্ষতিগ্রস্ত ৪৯ হাজার কৃষক
‘সরকার ধান কিনতাছে
আমরা ত গন্ধটন্দ কোন
কিছুই ফাইছি না’

# মোস্তফা কামাল :-
সরকার এবার ৫ মে থেকে ধান সংগ্রহ, আর ১৫ মে থেকে চাল সংগ্রহের ঘোষণা দিয়েছিল। এবার ধানের দর নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা কেজি বা ১৪৪০ টাকা মণ। কিন্তু হাওরের বিপর্যয়ের কারণে দু’দিন আগে ৩ মে থেকে ধান-চাল সংগ্রহ শুরু করেছে। রোববার ও সোমবার ৯ টন করে ১৮ টন ধান সংগৃহীত হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে। কিন্তু অধিকাংশ কৃষকই ধান সংগ্রহের এই খবর জানেন না, সুফলও পাচ্ছে না। তারা তাদের আঞ্চলিক ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন। রোববার করিমগঞ্জের গণেশপু ও গেরাজু হাওরে গেলে কয়েকজন কৃষক তাদের ক্ষোভ ও অসহায়ত্বের কথা তুলে ধরেছেন। এদিকে সোমবার পর্যন্ত বিভিন্ন হাওরে ১২ হাজার ৫০০ হেক্টর জমি তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪৯ হাজার কৃষক। জানিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. সাদিকুর রহমান।
করিমগঞ্জের নিয়ামতপুরের কৃষক দয়াল মিয়া এবার তিন একরের বেশি ধান আবাদ করেছিলেন গেরাজু হাওরে। অধিকাংশ ধানই পানিতে তলিয়ে গেছে। তিনি বলেন, ‘সরকার ধান কিনতাছে। আমরা ত গন্ধটন্দ কোন কিছুই ফাইছি না। ৪০০ টেহা, ৫০০ টেহা, ৬০০ টেহা মণ বেছন লাগদাছে। আমরার ধারেকাছে যদি আইত, দরদাম কইরা বেছতাম।’
করিমগঞ্জের সাকুয়া গ্রামের কৃষক আক্কাস মিয়া গণেশপুর হাওরে ছয় একর জমিতে হাইব্রিড হীরা-২ আবাদ করেছিলেন। একরে ১২০ মণ ধান হওয়ার কথা। পানির কারণে দেড় একর কাটা হয়েছে। তাও বৃষ্টিতে পড়ে থেকে চারা গজাচ্ছে। শ্রমিক সঙ্কটের কারণে আত্মীয়স্বজনও তাঁর জমি কেটে দিচ্ছেন। তিনি বলেন, ‘এহন আর কিছু করার নাই। জমি আল্লাহর হাতে দিয়া রাখছি। ধান ৪০০, ৫০০ টেহা মণ। সরহার যে ধান কিনতাছে, আমরা ত এর বাতাসও ফাইছি না। সরহার যদি ডিলারদের মাধ্যমে কিনত, বেছতাম ফারতাম’।
কৃষকরা আগেই পাইকারদের কাছে শুকনা ধান বিক্রি করেছেন সর্বোচ্চ ৮০০ টাকা মণ। আর এখন ভেজা ধান বিক্রি করছেন ৪০০, ৫০০ টাকা মণ। কৃষকরা অনেকেই জানেনই না যে, সরকার ৩ মে থেকে ধান ক্রয় করছে। আবার বৃষ্টির আগে যেসকল অল্প জমি কাটা হয়েছে, সেগুলির ধান মানসম্পন্ন হলেও আগেই পাইকারদের কাছে বিক্রি করে দিয়েছেন। এখন বিক্রি করছেন অনে কম দামে। এসব ধানই এখন ট্রাকে করে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন চালকলে চলে যাচ্ছে। এখন তো বৃষ্টির কারণে অধিকাংশ জমির ধানই ভেজা, নিম্নমানের। এখনও প্রচুর জমি পানিতে নিমজ্জিত। ফলে ধান কেনার খবর পেলেও সরকারি মূল্যের সুফল থেকে অধিকাংশ কৃষকই বঞ্চিত থাকবেন বলে তারা জানিয়েছেন। তারা মূলত এখন সরকারের কাছে টিকে থাকার জন্য সহায়তা কামনা করছেন।
এদিকে সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক মোশারফ হোসেন জানিয়েছেন, রোববার ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামে ৯ টন, আর সোমবারও ৯ টন ধান সংগ্রহ করা হয়েছে। তিনি জানান, সরকারিভাবে আগামী ১৫ মে থেকে চাল কেনার কথা ছিল। কিন্তু হাওরের নাজুক পরিস্থিতির কারণে চালও ৩ মে থেকে কেনার তারিখ নির্ধরণ করা হয়েছে। এর ফলে কৃষকদের ভেজা ধানও মিল মালিকরা কিনে শুকিয়ে চাল করতে পারবেন। তবে রোববার কোন চাল সংগৃহীত হয়নি। ধান-চাল ও গম সংগ্রহ চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। কিশোরগঞ্জে মোট ১৮ হাজার ৩৩০ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *