• বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার মানিকগঞ্জে ব্র্যাকের আই ক্যাম্প পরিদর্শন করলেন সিভিল সার্জন হোসেনপুরে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব নিয়ে কর্মশালা মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন কুলিয়ারচরের বিএনপি নেতা খাইরুল ইসলাম বকুল ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন ভৈরবে মৌটুপি ও মোহাম্মদপুরে ৩০ পরিবারের পানির কষ্ট লাঘব যুক্তরাজ্যসহ একাধিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত সহস্রাধিক কৃষককে দেবে কোটি টাকার সহায়তা রেল শ্রমিক লীগের সভাপতি এখন শ্রমিক দলের আহবায়ক হাজিরা খাতায় আগাম স্বাক্ষর ৭০ ভাগ ভর্তুকির হার্ভেস্টোরেও অসহায় কৃষক, একরে হার্ভেস্টার ভাড়া প্রায় আড়াই গুণ বেশি

কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন

সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা খাদ্য বিভাগের উদ্যোগে বোরো ধান সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন।
গতকাল দুপুরে উপজেলা খাদ্য গুদামে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়া, কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কনক কান্তি দেবনাথ, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম, মিজানুর রহমান স্বপন, মো. শহিদুল্লাহ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মিঠু, শফিকুল ইসলাম ফুলু, শামসুল হক চান মিয়া, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান মাসুদ, কটিয়াদী বাজার বণিক সমিতির সভাপতি মো. ইলিয়াস আলী, সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লুসহ আরো অনেকে প্রমুখ।
উপজেলা খাদ্য গুদামের পরিদর্শক তথা ভারপ্রাপ্ত কর্মকর্তা ছানোয়ার হোসেনসহ বিভিন্ন বিএনপি ও অঙ্গসংঠনের নেতাকর্মী ও কৃষকরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বলেন, ধান এবং চাল সংগ্রহে কোন অনিয়ন বরদাশত করা হবেনা। দলের নাম ভাঙিয়ে কেউ যাতে কোন অনৈতিক সুবিধা না নিতে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।
তিনি আরো বলেন, এ বছর মৌসুমের শুরুতেই অতিবৃষ্টির কারনে সারা দেশের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং হাওর এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। সরকার ইতোমধ্যে কৃষকদের ভর্তুকীসহ বিভিন্ন সাহায্যের ঘোষণা দিয়েছেন। দলীয় নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে থাকার আহ্বান জানান তিনি।
চলতি বছর সরাসরি ৪৭২ জন কৃষকের নিকট থেকে প্রতি কেজি ৩৬ টাকা দরে ধান ও ৪৯ টাকা দরে চাল ১ হাজার ৪১৯ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *