• শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
উত্তম চরিত্র (পর্ব-৬): জুলুম না করা কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা’র কুলিয়ারচরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভৈরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গুরুতর আহত হারুন মিয়ার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ভৈরব রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু পাকুন্দিয়ায় জামায়াতে ইসলামীর মার্চ ফর দাঁড়ি পাল্লা বোরো চাষের জন্য আদর্শ বীজতলা তৈরিতে ব্যস্ত চাষিরা কিশোরগঞ্জের দু’টি আসনে এনসিপির মনোনয়ন ঘোষণা দুর্গম হাওরে বতিক্রমি উৎসবের আমেজে মানবাধিকার দিবস ভৈরবের সামাজিক ব্যক্তিত্ব শাহনেওয়াজ গাজীর ছোট ভাই ইকবাল হোসেন আর নেই কুলিয়ারচরে শতবর্ষী ঈশাদ মিয়ার পাশে মানবিক ইউএনও মো. ইয়াসিন খন্দকার

জাল টাকাসহ ব্যবসায়ী গ্রেপ্তার হয়ে কারাগারে

জাল টাকাসহ ব্যবসায়ী
গ্রেপ্তার হয়ে কারাগারে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জাল টাকার ব্যবসায়ী কয়েকটি জাল নোটসহ গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। কিশোরগঞ্জ জিআরপি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ১৬ মে শুক্রবার সন্ধ্যায় মানিকখালী রেলস্টেশন থেকে গ্রেপ্তার করে বাজিতপুর উপজেলার মধ্য ভাগলপুর এলাকার আইয়ুব আলীর ছেলে আতিকুর রহমানকে (৩২)। তার কাছ থেকে এক হাজার টাকার ৬টি ও ৫০০ টাকার দু’টি নোট উদ্ধার করে এসআই বায়েজিত বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে জিআরপি থানায় মামলা করেছেন। এ মামলায় ১৭ মে শনিবার আদালতের মাধ্যমে আতিককে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জিআপির থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিটন মিয়া।
ওসি লিটন মিয়া জানিয়েছেন, আতিুকুর রহমান কুমিল্লার চকবাজারের এক জাল টাকার ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে ১২ হাজার টাকার বিনিময়ে ৫০ হাজার টাকার জাল নোট সংগ্রহ করতেন। এরপর ‘ডিলার পয়েন্ট’ নামে জাল টাকার ব্যবসায়ীদের ফেসবুক গ্রুপে সাংকেতিক ভাষায় ‘বিশ্বাসী মানুষ’ লিখলেই অন্য ব্যবসায়ীরা বুঝতে পেরে তার কাছ থেকে টাকা সংগ্রহ করতেন। এছাড়া, কয়েকটি ভাল নোটের ভাঁজে জাল নোট ঢুকিয়ে আতিকুর রহমান বাজার থেকে মালামাল কেনাকাটা করতেন। এভাবেই প্রায় বছরখানেক ধরে আতিক জাল টাকার ব্যবসা চালিয়ে আসছিলেন বলে ওসি লিটন মিয়া জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *