• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে নির্বাচন কেন্দ্রে সংঘর্ষে আটক ২ জন, ১টি কেন্দ্র বন্ধ ঘোষণা

# মিলাদ হোসেন অপু :-
ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়াকে কেন্দ্র করে দুই গ্রুপে সংঘর্ষে একটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। আজ বুধবার (৫ জুন) উপজেলার সাদেকপুর মটুপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে ওই বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক। স্থানীয় সুত্রে জানা যায়, সকাল থেকেই ঘোড়া মার্কা সমর্থক ও কাপ-পিরিজ মার্কা সমর্থকদের মধ্যে উত্তেজনা ছিল। হঠাৎ বেলা দুইটায় দুই পক্ষ কেন্দ্রের ভিতর বাকবিতণ্ডাতে জড়িয়ে হট্রগোল সৃষ্টি করে। ভয়ে অনেক ভোটার কেন্দ্র থেকে সরে যায়। দুই গ্রুপ দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরলে প্রশাসনের হস্থক্ষেপে পরিস্থিত নিয়ন্ত্রণে আসে। মৌটুপী কর্তা বাড়ি ছিল ঘোড়া মার্কা সমর্থনে ও সরকার বাড়ি ছিল কাপ-পিরিজ মার্কা সমর্থনে। এ বিষয়ে প্রিজাইডিং অফিসার মো. এনামুল হক বলেন, ভোট দেয়ার ঘটনাকে কেন্দ্র সরকার বাড়ি ও কর্তাবাড়ি সংঘর্ষে জড়িয়েছে। পরে তারা দুই পক্ষের লোকজন দুইটি ব্যালট বাক্স ছিনিয়ে নিয়ে যায়। প্রশাসনের চেষ্টায় বাক্স উদ্ধার হলেও সিলগালা ভাঙ্গা থাকায় বাক্স দুটি বাতিল করা হয়েছে। এখন ভোট গ্রহণ স্থগিত রয়েছে। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিদ আল সোহান জানান, দুই গ্রুপের সংঘর্ষে কে বা কারা দুইটি ব্যালট বক্স ছিনিয়ে নিয়ে যায়। ব্যালট বক্স ফেরত পেলেও বক্সের সীলগলা ভাঙ্গা ছিল। তাই এই কেন্দ্রে নির্বাচন বন্ধ ঘোষণা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *