• বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সামনে বড় চ্যালেঞ্জ, আমরা জনগণের সম্মান দিবো ……. শরীফুল আলম এমপি টিকটকে এক নারীর সাথে পরিচয় আরেক নারীর, ১৫ মাসের বাচ্চা রেখে পালানোর অভিযোগ কিশোরগঞ্জ-৬ ধানের শীষের প্রার্থী শরীফুল আলমের সম্পদের পরিমান ৩২ কোটি, মামলা ৭৩টি ভৈরবে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল হোসেনপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত সারাদেশে বৃক্ষরোপণে কিশোরগঞ্জের অর্জন ৬ষ্ঠ স্থান কুলিয়ারচরের কান্দুলিয়া ব্লাড যুব সংঘ এর অফিস উদ্বোধন পাটোওয়ারী কমপ্লেক্সের ডিস্টিবিউটরের জন্য অতিষ্ট ভৈরব পৌরবাসী প্রতিদিন সড়কে যানজট ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ মাঠজুড়ে হলুদ ঢেউ, পাকুন্দিয়ায় সরিষার ভালো ফলনের আশা

কিশোরগঞ্জ-১ আসনের বিএনপি প্রার্থী মাজহারুল ইসলামের বিশাল শোডাউন

কিশোরগঞ্জ-১ আসনের
বিএনপি প্রার্থী মাজহারুল
ইসলামের বিশাল শোডাউন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের বিশাল নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যার আগে জেলা শহরের রথখলা এলকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার রথখলা মাঠে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে মাজহারুল ইসলাম তাঁর বক্তৃতায় বলেন, বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাঁর জন্য সবাই দোয়া করবেন, যেন তিনি অচিরেই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। তিনি জনগণের প্রতি ভোট প্রার্থনা করে বলেন, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে, আর তিনি সংসদে গেলে এলাকার উন্নয়নে সাধ্যমত ভূমিকা রাখবেন। তিনি নেতা-কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান, তাঁর নির্বাচনী কাজে অক্লান্ত পরিশ্রম করার জন্য। মিছিলে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাসহ হাজার হাজার নেতা-কর্মী অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *