• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

ভৈরবে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুরের মতবিনিময় সভা

 # মিলাদ হোসেন অপু :-
ভৈরবে উপজেলা পরিষদ নির্বাচনকে অবাদ সুষ্ঠু নিরপক্ষ করতে সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৪ জুন সন্ধ্যায় ভৈরব বাজার ভেনিস বাংলা রেষ্টুরেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় আবুল মনসুর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে জবাব দেন এবং জয়ী হতে পারলে ভৈরবকে আধুনিক ভৈরবে রুপান্তরের বিষয়ে আলোচনা করেন। আবুল মনসুর বলেন, নির্বাচনের দিন পৌরসসভার ১, ২, ৩ ও ৬ নং ওয়ার্ডসহ ইউনিয়ন পর্যায়ে কয়েকটি কেন্দ্র ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। বর্তমান কমিটির নেতারা কৌশলে আওয়ামী লীগ থেকে দীর্ঘদিন যাবত বঞ্চিত করে রেখেছেন। তবে মাননীয় মন্ত্রী নাজমুল হাসান পাপন আবুল মনসুরকে বিশ্বাস ও ভরসা করেন বলে জানান। এসময় তিনি বলেন, জয়ী হতে পারলে প্রয়াত রাষ্ট্রপতি আলহাজ্ব জিল্লুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ৬৫ তম জেলার দাবী বাস্তবায়ন করা হবে। ভৈরব থেকে চুরি, ছিনতাই, জুয়া ও চাদাঁবাজি মুক্ত করা হবে। তিনি সাংবাদিকদের নিরপেক্ষতা রক্ষা করতে ও মানুষ যেন যার যার ভোট দিতে পারে ও কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সে দিকে দৃষ্টি রাখতে অনুরোধ জানান। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ভৈরব পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মির্জা মো. সোলাইমান মিয়া, ১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মো. আল আমিন, উপজেলা যুবলীগ সাবেক সভাপতি ওমর ফারুক, যুবলীগ নেতা আলমগীর আলম প্রমুখ। এসময়  বিভিন্ন প্রিন্ট ও ইলেক্টনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *