# মিলাদ হোসেন অপু :-
রাত পোহালেই ৬ষ্ঠ উপজেলা পরিষদ চতুর্থ ধাপের নির্বাচন। ভৈরব উপজেলায় প্রস্তুত রয়েছে ৯২টি কেন্দ্র। নির্বাচন উপলক্ষে সহকারী রিটার্নিং অফিসার কার্যালয় থেকে নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ শুরু হয়েছে। আজ ৪ জুন শনিবার দুপুর ১টায় সরঞ্জামাদি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদওয়ান আহমেদ রাফি, উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার শাহা প্রমুখ।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। তারা ভৈরবের ৯২টি কেন্দ্রের ৬০১টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র।
এ দিকে এ নির্বাচনে ভৈরবে প্রতিটি কেন্দ্র ২ জন আর্মস পুলিশ ১২ জন আনসার নিরাপত্তায় থাকবেন। টহলে থাকবে ৩ প্লাটুন বিজিবি, ১ প্লাটুন র্যাব সদস্যরা। এ ছাড়াও স্টাইকিং ফোর্স ও মোবাইল টিম কাজ করবে। এদের সাথে যুক্ত থাকবেন ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী রিটার্নিং অফিসার শাকিলা বিনতে মতিন বলেন, ভৈরবে ৯২টি কেন্দ্রের মধ্যে কয়েকটি কেন্দ্রে বারতি নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ভৈরবের মানুষ স্বর্তস্ফুর্ত অংশ গ্রহনের মাধ্যমে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, চেয়ারম্যান পদে লড়বেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া), সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ পিরিচ), সদ্য বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা যুবদল সদস্য সচিব আলহাজ্ব আল মামুন (মোটরসাইকেল), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বুলবুল আহমেদ (কই মাছ)।
ভাইস-চেয়ারম্যান পদে জিয়াউর রহমান অরুন (উড়োজাহাজ), মোশারফ হোসেন (মাইক), আনোয়ার পারভেজ (চশমা), মুক্তার মিয়া (তালা), মাহাবুর রহমান (টিয়া পাখি), নুরুল ইসলাম (টিউবওয়েল) ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (হাঁস), সাবিহা মাহাবুব প্রভা (কলস), সানজিদা ইয়ামিন (ফুটবল) নিয়ে নির্বাচন করবেন।