# মিলাদ হোসেন অপু :-
ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি। ৩১ জুন শুক্রবার রাত সাড়ে ১১টায় প্রার্থী নিজেই তার ফেজবুক আইডি থেকে স্ট্যাটার্স দিয়ে এ তথ্য জানিয়েছেন।
অলিউল ইসলাম অলি আনারস প্রতীক নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন।
স্ট্যাটার্সে তিনি লিখেছেন “আসসালামু আলাইকুম, প্রিয় ভৈরব উপজেলাবাসী আমি অলিউল ইসলাম অলি আনারস প্রতীকে ভৈরব উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচনের প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ালাম। আমার জন্য যারা শ্রম ঘাম দিয়ে পরিশ্রম করেছেন তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ বিষয়ে জানতে অলিউল ইসলামকে তার মুঠো ফোনে কল দিলে তিনি ফোনটি রিসিভ করেননি।
তবে এ বিষয়ে প্রার্থীর ছোট ভাই আক্তারুজ্জামান আক্তার জানান, আমার ভাই ব্যক্তিগত ও পারিবারিক কারণে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমার ভাই দলের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছে। আমাদের পরিবার ও আমার ভাই চাই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এবারের নির্বাচনে পাশ করুন। এত দিন যারা আমার ভাইয়ের পাশে ছিল তাদের প্রতি ক্ষমা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জানা যায়, এবারের নির্বাচনে অলিউল ইসলাম অলির সাথে চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু (ঘোড়া), সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর (কাপ-পিরিচ), সদ্য বিএনপি থেকে বহিস্কৃত উপজেলা যুবদল সদস্য সচিব আলহাজ্ব আল মামুন (মোটরসাইকেল), সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. মোশতাক আহমেদ বুলবুল (কই মাছ)।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, আগামী ৫ জুন চতুর্থ ৬ষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভৈরব উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৪৩ হাজার ৬৪২ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ২৭ হাজার ২০২ জন, মহিলা ১ লক্ষ ১৬ হাজার ৪৩৯ জন ও হিজড়া ১ জন। তারা ভৈরবের ৯২টি কেন্দ্রের ৬১০টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। মোট কেন্দ্রের পৌরসভায় রয়েছে ৩৪টি কেন্দ্র ও ৭টি ইউনিয়নে ৫৮টি কেন্দ্র।