• সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

# মিলাদ হোসেন অপু :-
আসন্ন ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় দল থেকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছে উপজেলা বিএনপির যুবদল নেতা আল মামুনকে।
তিনি উপজেলা যুবদলের সদস্য সচিব। এর আগেও উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়েছিলো। এই বারের নির্বাচনে চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি।
আজ ২০ মে সোমবার দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম।
কারণ দর্শানোর নোটিশে বলা হয়, গত ১৫ এপ্রিল ২০২৪ তারিখে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সভায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপির নেতা হিসেবে আপনি দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আপনার এহেন মনোবৃত্তি সম্পূর্ণরূপে দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং দলের প্রতি চরম বিশ্বাসঘাতকতা। সুতরাং দলের সিদ্ধান্ত উপেক্ষা করে জালিয়াতির নির্বাচনে অংশগ্রহণের জন্য আপনার বিরুদ্ধে কেন দলের গঠনতন্ত্র মোতাবেক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা হোয়াটসঅ্যাপ বা অন্য কোন মাধ্যমে পত্রপ্রাপ্তির কিংবা ফোনে অবহিত হওয়ার ৪৮ (আটচল্লিশ) ঘণ্টার মধ্যে যথাযথ কারণ দর্শিয়ে একটি লিখিত জবাব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবরে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ বিষয়ে আল মামুন জানান, ভৈরবের মানুষ খুব পছন্দ করে। সেজন্যই আমি উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এর আগেও গত নির্বাচনে ভাইস-চেয়ারম্যান হিসাবে বিপুল ভোটে জয়ী হয়েছি। এবারও এলাকার মানুষের চাওয়া অনুযায়ী চেয়ারম্যান পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে দলের প্রতি আমি শ্রদ্ধাশীল দল যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবেন। নির্বাচনে জয়ের জন্য লড়ে যাবেন বলে তিনি এই প্রতিনিধিকে জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, দলীয় সিন্ধান্ত নেওয়া হয়েছে বিএনপি উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। তবে কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয় তাহলে দল তো অব্যশই তার কারণ জানতে চাইবে। আমরা ভৈরব উপজেলা বিএনপি এই নির্বাচনে কেউ অংশগ্রহণ করেনি এবং কোন নেতাকর্মী ভোট দিতে কেন্দ্রে যাবে না।
জানা যায়, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বর্তমান ভাইস-চেয়ারম্যান আল মামুন এর সাথে আরো চারজন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করবে।
তারা হলেন, সাবেক দুইবারের চেয়ারম্যান মোস্তাক আহমেদ বুলবুল, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর, উপজেলা যুবলীগ আহবায়ক অলিউল ইসলাম অলি।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী তৃতীয় ধাপের ভৈরব উপজেলা পরিষদ নির্বাচন আগামী ৫ জুন অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *