• শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল

#মোহাম্মদ খলিলুর রহমান :-
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা-এর সরারচর ইউনিয়নের তেজখালী এলাকায় গুরুত্বপূর্ণ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।
২ মে শনিবার এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২৮ লক্ষ টাকা।
পাকিয়াদহ বিল থেকে মগলবাড়ীয়া বাজার ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, খাল দখল ও ভরাটের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন, সরকারি নকশা অনুযায়ী খনন কাজ সম্পন্ন করতে হবে এবং কোনো প্রভাবশালী ব্যক্তি খাল দখলের চেষ্টা করলে তাকে ছাড় দেওয়া হবে না—সে যতই প্রভাবশালী বা আত্মীয় হোক না কেন।
তিনি আরও বলেন, এই খাল পুনঃখনন সম্পন্ন হলে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে এবং কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর থানা অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল হক।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সরারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান স্বপন, সাবেক চেয়ারম্যান আলে মোহাম্মদ আলম, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক লিটন ভূঁইয়া, যুবদলের সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়া এবং সরারচর বাজার শিল্প বণিক সমিতির আহ্বায়ক মীর মাসুদ রানা সহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বাজিতপুর উপজেলা প্রশাসন-এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অতিথিরা আনুষ্ঠানিকভাবে মাটি কাটার মাধ্যমে খনন কাজের সূচনা করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আশা, দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকদের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *