# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন নানা আনুষ্ঠানিকতায় মহান মে দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে শ্রমজীবী মানুষকে উজ্জীবিত করার লক্ষ্যে সকালে উদীচী শিল্পী গোষ্ঠী স্টেশন রোডে সিপিবি কার্যালয়ের সামনে গণসঙ্গীতের আয়োজন করে। সকালে জেলা প্রশাসন, জাতীয়তাবাদী শ্রমিক দল, মোটরযান শ্রমিক ইউনিয়ন, বিল্ডিং নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক ইউনিয়ন, টিইউসি, হোটেল শ্রমিক ইউনিয়ন, দর্জি শ্রমিক ইউনিয়ন, লোড-আনলোড শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন শহরে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে।
উদীচী শিল্পী গোষ্ঠী জেলা শাখার সভাপতি সাখাওয়াত হোসেন খান ও সাধারণ সম্পাদক বাবুল রেজার নেতৃত্বে উদীচীর শিল্পীরা কয়েকটি গণসঙ্গীত পরিবেশন করে। এসময় সিপিবির সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক রঞ্জিত সরকারসহ বিভিন্ন বক্তা মে দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন।