• শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

কিশোরগঞ্জে মহান
মে দিবস উদযাপন

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জে বাসদ (মার্ক্সবাদী) র‌্যালি ও আলোচনা সভার মাধ্যমে মহান মে দিবস উদযাপন করেছে। দিবসটি উপলক্ষে মে দিবসের সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা করা হয়। এতে নেতৃত্ব দেন দলের জেলা শাখার সমন্বয়ক মো. আলাল মিয়া, সদস্য জমির বেপারি, এবায়দুল ইসলাম প্রমুখ।
শেষে হোসেনপুর উপজেলা সদরে আলোচনা সভা করা হয়। সেখানে বক্তৃতা করতে গিয়ে আলাল মিয়া বলেন, বিশ্বব্যাপী সভ্যতার নির্মাতা শ্রমজীবী মানুষ। অথচ তারাই সভ্যতার সুফল থেকে বঞ্চিত। তারাই সবচেয়ে অবহেলিত অত্যাচারিত হয়। তাদেরকে চাকুরি ক্ষেত্রে যে পরিমাণ বেতন দেওয়া হয়, তা দিয়ে পরিবার নিয়ে মানুষের মত বাঁচা যায় না। মানবেতর জীবনযাপন করে তারা প্রতিদিন কর্মস্থলে শ্রম দিতে যায়। মালিক শ্রেণী শমিকের শ্রমের ওপর হাজার হাজার কোটি টাকার মালিক হয়। কিন্তু শ্রমিকদের সময়মত বেতন দেয় না। ন্যায্য বেতনের জন্য কথা বললে, এমনকি বকেয়া বেতনের জন্য কথা বললে, আন্দোলন করলে নেমে মালিক শ্রেণীর নিপীড়ন, নেমে আসে রাষ্ট্রীয় নিপীড়ন। এখনও অনেক জায়গায় ৮ ঘন্টার কর্মদিবস মানা হয় না। যতদিন শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ না হবে, শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষাকারী রাষ্ট্রব্যবস্থা কায়েম না হবে, ততদিন এই শোষণ-নিপীড়নের হাত থেকে মুক্তি নেই। আলাল মিয়া সকল শ্রমজীবী মানুষকে বাসদের (মার্ক্সবাদী) পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *