• সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন সিলেটে চামড়া সংরক্ষণ ও পরিবহন বিষয়ক কর্মশালা ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট ছাত্রদল নেতার, অতঃপর.. বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন

বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মাঝে মার্কা বিতরণ

# মোহাম্মদ খলিলুর রহমান :
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপের ৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায়। বাজিতপুর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ১০ হাজার ৯৮২ জন।
গত ২০ মে সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রার্থীদের মাঝে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম আজাদ এ প্রতীক বরাদ্দ করেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ এবং ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জনসহ মোট ১১ জন প্রার্থী নির্বাচনে অংশ নিবেন।
এতে চেয়ারম্যান পদে আবদুল্লাহ আল মামুন (ঘোড়া), মোবারক হোসেন মাস্টার (দোয়াত কলম), রকিবুল হাসান শিবলী (মোটরসাইকেল), রেজাউল হক কাজল (আনারস) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে আবুল ফজল রাসেল (টিয়া পাখি), মো. রেজাউল কবির (টিউবওয়েল), মো. মাসুদ মিয়া (চশমা), মো. মাহবুব হাসান কামাল।
ভাইস-চেয়ারম্যান (মহিলা) পদে নির্বাচন করবেন আরিফা হোসেন (কলস), গোলনাহার (প্রজাপতি), মনোয়ারা খাতুন (ফুটবল)।
চতুর্থ দফার এই নির্বাচনের প্রচার-প্রচারণা শেষ হবে আগামী ৩ জুন। ৫ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যালট পেপারে একটানা ভোটগ্রহণ চলবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *