• রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরে তেজখালী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন কিশোরগঞ্জে মহান মে দিবস উদযাপন অতিবর্ষণের পর রোদের দেখা, হার্ভেস্টার বন্ধ হলেও শ্রমিক দিয়ে ধান কাটার ধুম চলছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

প্রতিটি ভোট কেন্দ্রই ফাঁকা দেখা গেছে

প্রতিটি ভোট কেন্দ্রই
ফাঁকা দেখা গেছে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর, হোসেনপুর ও পাকুন্দিয়া উপাজেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। তবে কোন কেন্দ্রেই ভোটারের লাইন দেখতে পাওয়া যায়নি। প্রতিটি কেন্দ্রই ছিল ফাঁকা। কোন কোন কেন্দ্রের বাইরে বহু কৌতুহলি মানুষের জটলা দেখা গেলেও ভেতরে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য। বেলা ২টা পর্যন্ত ৬ ঘন্টায় কোন কেন্দ্রে ভোট পড়েছে ৫ ভাগের বেশি, কোন কেন্দ্রে পড়েছে ১৩ ভাগের বেশি। জেলা শহরের জেলা সরণি বালিকা বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. সুজাত মিয়া জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটার আছেন তিন হাজার ৪৮ জন। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ১৬২টি। অর্থাৎ ৫ দশমিক ৩১ ভাগ। সদরের হাসমত উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শামীম আহসান জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটার আছেন দুই হাজার ২৯১ জন। বেলা ২টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩৫৩০৫টি। অর্থাৎ ১৩ দশমিক ৩১ ভাগ।
ওয়ালি নেওয়াজ খান কলেজ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আজিজুল হক জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটার আছেন চার হাজার ৬২ জন। বেলা ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৩৩৬টি। অর্থাৎ ৮ দশমিক ২৭ ভাগ। সদর উপজেলার বৌলাই ইউনিয়নের সৈয়দ হাবিবুল হক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুর রউফ ভূঁইয়া জানিয়েছেন, এই কেন্দ্রে ভোটার আছেন দুই হাজার ৫৫৪ জন। বেলা ১২টা পর্যন্ত চার ঘন্টায় ভোট পড়েছে ৫০০। অর্থাৎ ১৯ দশমিক ৫৮ ভাগ।
এদিকে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাওজুল কবীর খান জানিয়েছেন, পুরো উপজেলায় বেলা দেড়টা পর্যন্ত ১৯ ভাগ ভোট পড়েছে। পাকুন্দিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ জানিয়েছে, তাঁর উপজেলায়ও বেলা দেড়টা পর্যন্ত ভোট পড়েছে ১৯ ভাগ। আর হোসেনপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা উত্তম কুমার দাস জানিয়েছেন, পুরো উপজেলায় বেলা ২টা পর্যন্ত ২০ ভাগ ভোট পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *