• শনিবার, ০২ মে ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল চ্যাম্পিয়ন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ; কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের ষোলরশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালক দল চ্যাম্পিয়ন The Daily Purbokontho হোসেনপুরে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে চাতল বিলের ধান, দুশ্চিন্তায় চাষিরা হোসেনপুরে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ ভৈরব মে দিবসে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জুলাই আন্দোলনে জীবন দিয়েছে ভৈরবে ৭ মাসের শিশু হত্যার চাঞ্চল্যকর ঘটনার মামলায় অভিযুক্ত বাবা র‌্যাবের হাতে আটক বাজিতপুর আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আলম, সম্পাদক কালি কিংকুর মড়কে দিশেহারা লেয়ার মুরগির খামারি প্রতিদিন সাড়ে ৫ হাজার টাকার ওষুধ দিয়েও বাঁচানো যাচ্ছে না

জুলাই সনদ বাস্তাবায়ন দাবিতে মিছিল সমাবেশ

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের বিক্ষোভ মিছিল -পূর্বকণ্ঠ

# নিজস্ব প্রতিবেদক :-
গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে কিশোরগঞ্জে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে। আজ শনিবার সকাল ১১টায় জেলা শহরের শহীদি মসজিদের সামনে জেলা জামায়াতের আমির অধ্যক্ষ রমজান আলীর সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মাওলানা মুসলেহ উদ্দিন, খেলাফত মজলিশের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাদির, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালিদ হাসান জুম্মন প্রমুখ।
বক্তাগণ গণভোটের গণরায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। তা না হলে সেটি হবে জুলাই আন্দোলনের শহীদ ও জনগণের সাথে বেঈমানি ও প্রতারণা। গণরায় বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে বক্তাগণ হুশিয়ারি উচ্চারণ করেন। শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *