• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কুলিয়ারচরে বাড়ি থেকে ডেকে নিয়ে এক যুবককে হত্যা গ্রেপ্তার ৫, অভিযুক্ত পলাতক পাকুন্দিয়ায় ছাত্রদলের উদ্যোগে ৪০০ বৃক্ষরোপণ শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত হবে সকাল ৯টায় চাকরি আর বিয়ের প্রলোভনে গৃহবধূ ধর্ষণ বিএনপি কর্মী গ্রেপ্তার ইসলামিক স্থাপত্য শৈলির ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ তোরণের ভিত্তি ফলক উন্মোচন রাশিয়ায় নিহত রিয়াদের বাবার সাথে ফোনে কথা বলেছেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর কটিয়াদীতে খেলতে গিয়ে গর্তের পানিতে ডুবে প্রা’ণ গেল শি’শুর কক্সবাজারে চামড়া সংরক্ষণ ও পরিবহন শীর্ষক কর্মশালা ভৈরবে মহাসড়কে সেবার মান বাড়াতে হাইওয়ে থানায় যুক্ত হলো নতুন গাড়ি ও অ্যাম্বুলেন্স পাকুন্দিয়ায় প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার

কুলিয়ারচরে নির্বাচনী জনসভা করেন সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন

# মুহাম্মদ কাইসার হামিদ :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের কুলিয়ারচরে নেতাকর্মীদের সাথে নিয়ে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এমপি।
৩ ডিসেম্বর বুধবার বিকালে সালুয়া ঐতিহাসিক ঈদগাহ্ মাঠে বিশাল নৌকা মঞ্চে সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন তিনি।
এসময় সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. ইউসুফ মিয়া’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিসিবি সভাপতি আলহাজ্ব নাজমুল হাসান পাপন এর সহধর্মিনী বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্ লি. এর নির্বাহী পরিচালক রোকসানা হাসান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ইমতিয়াজ বিন মুছা জিসান, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছির মিয়া ও উপজেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবুল হোসেন লিটন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, সাবেক চেয়ারম্যান শাহ্ মো. মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসু উদ্দিন ইলিয়াস (মাস্টার), উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার আলহাজ্ব মো. এনামুল হক, সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাবেক সভাপতি মো. শহীদুল্লাহ, ডুমরাকান্দা বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলী আকবর খাঁন, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দা নাছিমা আক্তার চায়না, সহ-সভাপতি মোছা. আছমা আক্তার, মোছা. নাছিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার শিমু, সুফিয়া আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজা আক্তার মীর, শিউলি আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা আক্তার শিউলি, সাধারণ সম্পাদক মোছা. নার্গিস বেগম, উপজেলা যুবলীগ আহ্বায়ক মো. এমরান মিয়া, যুগ্ম-আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, সাবেক যুগ্ম-আহ্বায়ক মো. কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি বাবু সুশান্ত ভৌমিক, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগ আহ্বায়ক মুস্তাফিজুল হক মুছা, সদস্য সচিব মো. বদিউল আলম নাঈম, যুগ্ম-আহ্বায়ক মো. মিল্লাত মিয়া ও মো. আলী ইসলাম, সালুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, রামদী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি কুমকুম আক্তার, সালুয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগ সভাপতি পারুল আক্তার, সাধারণ সম্পাদক মোছা. বিলকিস আক্তার, সালুয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলাম ও যুবলীগ নেতা মো. জিল্লুর রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু জহুর লিল মিয়া।
এসময় প্রধান অতিথি আলহাজ্ব নাজমুল হাসান পাপন বলেন, বিরোধী একটি চক্র দেশ ধ্বংসের পায়তারায় লিপ্ত হয়েছে। জননেত্রী শেখ হাসিনার চ্যালেঞ্জ একটি অবাধ সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন। নির্বাচন বানচাল করতে স্বাধীনতা বিরোধীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন বানচাল করতে চাইলে এবার আর ছাড় দেয়া হবে না। এসময় তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দেয়ার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *