• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

সাপ্তাহিক দিনের গান পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

# নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জ জেলার ভৈরব থেকে প্রকাশিত সাপ্তাহিক দিনের গান পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে ভৈরব পৌর শহরের চন্ডিবের হাজী আসমত আলী এতিমখানার মেহের মমতাজ মিলনায়তনে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা জেলার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন।
দৈনিক পূর্বকণ্ঠ নির্বাহী সম্পাদক ও নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিনের সঞ্চালনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও ভৈরব রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. শহীদুল্লাহ, হাজী আসমত আলী বালিকা স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আহমেদ আলী, ডক্টরস্ ক্লাব অব ভৈরব এর আহ্বায়ক ও সাপ্তাহিক দুর্জয় দরশন সম্পাদক ডা. মোহাম্মদ মিজানুর রহমান কবির, ভৈরব পৌর আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রবিন, সমাজকর্মী সাইদুর রহমান বাবলু, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সহ-সভাপতি মনিরুজ্জামান ময়না ও সাংবাদিক জাকির হোসেন প্রমুখ।
এ সময় সাপ্তাহিক দিনের গান সম্পাদক সোহেল সাশ্রু ও ভৈরবের বিশিষ্ট আবৃত্তিকার ফারহানা বেগম লিপি উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *