• সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে ধানের খড় নিয়ে বিরোধে ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু, আটক ৩ পাকুন্দিয়া নির্বাচন অফিস, হয়রানিমুক্ত সেবা দিতে নির্দেশ এমপির পাকুন্দিয়ায় টিনশেড ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান, ভোগান্তি চরমে হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ভৈরবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উদযাপন কিশোরগঞ্জে উত্তম কৃষি চর্চা ও নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের কর্মশালা পপির উদ্যোগে নিকলীতে হাইজিন কিট বিতরণ কিশোরগঞ্জে ছাত্রদলের সংক্ষিপ্ত জেলা কমিটি অতিবর্ষণে নতুন জমি তলাচ্ছে, শনিবার পর্যন্ত তলিয়েছে ৯ হাজার ৪৫ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত ৩২ হাজার কৃষক কুলিয়ারচরে আকর্ষণীয় ছাড়ে বকেয়া পৌর কর আদায়ে সপ্তাহব্যাপী পৌর কর মেলা উদ্বোধন

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে পাকুন্দিয়ায় বিক্ষোভ

# রাজন সরকার, পাকুন্দিয়া :-
ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরাইলি বর্বোরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পাকুন্দিয়া উপজেলার ইমাম-উলামা পরিষদ। ১৪ অক্টোবর শনিবার সকালে উপজেলা সদর ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
উপজেলা ইমাম-উলামা পরিষদের সভাপতি মাওলানা রশিদ আহমেদ জাহাঙ্গীর হোসাইনীর সভাপতিত্বে ও তারাকান্দি জামিয়া হোসাইনীয়া দারুল উলুম কওমী ইউনিভার্সিটির শিক্ষক হাফেজ মাওলানা আবদুল কাইয়ূমের সঞ্চালনায় এ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-আহবায়ক মোতায়েম হোসেন স্বপন, ইমাম উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জুবায়ের আহমেদ, সহ-সভাপতি মাওলানা জুনায়েদ হোসেন, বাজার জামে মসজিদের খতিব মাওলানা ইদ্রিস আলী, এগারসিন্দুর ইউনিয়ন ইমাম উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা হাদিউল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ফিলিস্তিনে চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ অগ্রাসন বন্ধ করতে ফিলিস্তিনকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে। মসজিদুল আল আকসার পবিত্রতা রক্ষায় সকল মুসলিম জীবন দিতে প্রস্তুত আছে। ইসরাইলি সকল পন্য বর্জনের মাধ্যমে প্রতিবাদ শুরু করার জন্য সকল মুসলিমদের প্রতি আহবান জানান বক্তারা।
সভায় উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-উলামা পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ধর্মপ্রাণ মুসলমানগণ এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *