# নিজস্ব প্রতিবেদক :-
সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শ্যালিকা ঢাকার ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক বিলকিস খানম মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় তিনি ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করনে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনীসহ নানা জটিল রোগে ভুগছিলেন। তিনি স্বামী ও দুই মেয়ে রেখে গেছেন। আজ ১৪ জুলাই বাদ জুমা কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদে জানাজা শেষে তাঁকে শোলাকিয়া বাগেজান্নাত গোরস্থানে দাফন করা হয়েছে।