• শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে ৭ মাসের শিশুর খুনে দাদীর যাবজ্জীবন

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কলম্পনা বেগম -পূর্বকণ্ঠ

ভৈরবে ৭ মাসের শিশুর
খুনে দাদীর যাবজ্জীবন

# নিজস্ব প্রতিবেদক :-
ভৈরবে ৭ মাসের শিশুকে গলা টিপে হত্যার দায়ে দাদীর যাবজ্জীবন কারাদণ্ড হয়েছ। কিশোরগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান সোমবার (৩১ অক্টোবর) তার রায়ে ভৈরবের শম্ভুপুরের মেরাজ মিয়ার স্ত্রী কল্পনা বেগমকে তার উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড্ এর আদেশ দিয়েছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ২১ জুলাই দুপুরে খালি ঘর থেকে ঘুমন্ত শিশু নূরুন্নবী নিখোঁজ হয়ে যায়। ২৪ জুলাই সকালে প্রতিবেশি আতর মিয়ার বাড়ির পাশে ময়লার স্তুপে শিশুটির মরদেহ পাওয়া যায়। ভৈরব থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এ ঘটনায় শিশুটির মা শিল্পী বেগম থানায় মামলা করতে গেলে সেটি সাধারণ ডায়রি হিসেবে গ্রহণ করা হয়। পরে ২০১৮ সালের ১৪ জানুয়ারি মা শিল্পী বেগম বাদী হয়ে ঘাতক চাচী শাশুড়ি কল্পনা বেগম ও তার ছেলে নাহিদের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করলে ৮ ফেব্রুয়ারি কল্পনা বেগমকে গ্রেফতার করা হয়। তিনি আদালতে স্বীকারেক্তিমূলক জবানবন্দি প্রদান করেছিলেন। শিশুটিকে বিক্রির উদ্দেশ্যে অপহরণ করে বিক্রি করতে না পেরে হত্যা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমান ২০১৮ সালের ৬ জুন কেবল কল্পনা বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সোমবার এ মামলার রায় প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *