• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে বাস-ট্রেনে চরম ভোগান্তি

আজ শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে
বাস-ট্রেনে চরম ভোগান্তি

# নিজস্ব প্রতিবেদক :-
ঈদের লম্বা ছুটির পর আজ রোববার থেকে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে। চাকুরিজীবীরা আগেই কর্মস্থলে চলে গেলেও বহু ব্যবসায়ীও এখন ঢাকায় ফিরছেন। ফলে কিশোরগঞ্জে বাস আর ট্রেনে শিক্ষার্থীসহ বিভিন্ন ধরনের যাত্রীর প্রচণ্ড চাপ লক্ষ্য করা গেছে। ট্রেনের সিডিউল মোটামুটি ঠিক থাকলেও বাড়তি যাত্রীর চাপ সমালাতে গিয়ে বাসের সময়সীমার কোন ঠিকঠিকানা ছিল না। কাউন্টার থেকে টিকেট কিনে বাসের জন্য টার্মিনালে অপেক্ষা করতে হয়েছে তিন থেকে চার ঘন্টা। ফলে বাস যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়েছে। তবে টিকেটের দাম এক টাকাও বাড়ানো হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।
কিশোরগঞ্জ শহরের গাইটাল বাস টার্মিনাল থেকে অনন্যা, অনন্যা সুপার ও অনন্যা ক্লাসিক নামের বাস ঢাকায় যাতায়াত করে। ২৮ মার্চ শনিবার দুপুরে গিয়ে দেখা গেছে, প্রতিটি কাউন্টারের সামনেই টিকেটের জন্য যাত্রীদের লম্বা লাইন। আবার কাউন্টারের পেছনের পার্কিং লটে দেখা গেছে, টিকেটধারী যাত্রীরা লম্বা লাইনে অপেক্ষা করছেন বাসের জন্য। কখন ঢাকা থেকে বাস আসবে, এরপর তাদের যাত্রা নিশ্চিত হবে।
শহরের খরমপট্টি এলাকার বাসিন্দা সরগর রাষ্ট্রবিজ্ঞানে পড়েন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ে। তিনি সকাল ১০টায় গিয়ে কাউন্টার থেকে টিকেট কিনেছেন। বাসের অপেক্ষায় থাকতে থাকতে টার্মিনালের লোকদের সাথে পরিচয়ের সূত্রে আগেভাগে বাসে উঠতে পেরেছেন। তাও তাকে দুপুর সোয়া ১টায় বাসে উঠতে হয়েছে। শহরতলির বৌলাই এলাকার ব্যবসায়ী নূরুল ইসলাম জানালেন, তিনি সকাল সাড়ে ৯টায় এসে লাইনে দাঁড়িয়ে টিকেট কিনেছেন। এরপর আবার বাসের জন্য লাইনে দাঁড়িয়ে আছেন। এত পেছনে তিনি দাঁড়িয়ে আছেন, বিকাল ৪টা নাগাদ রওনা হতে পারবেন কি না, তাও নিশ্চিত নন। তবে কিশোরগঞ্জ থেকে ঢাকার টিকেটের দাম আগের মতই ৩৩০ টাকা রাখা হচ্ছে। এক টাকাও বাড়তি নেওয়া হচ্ছে না বলে যাত্রীরা এর জন্য স্বস্তি প্রকাশ করেছেন।
অনন্যা বাসের কাউন্টার মাস্টার হাবিবুর রহমান জানিয়েছেন, এখন যাত্রীদের এত চাপ, সেই তুলনায় বাসের ঘাটতি পড়ে গেছে। যে কারণে টিকেট কাটার পর একজন যাত্রীকে চার-পাঁচ ঘন্টা বাসের জন্য অপেক্ষা করতে হচ্ছে। এখন ঢাকা থেকে কিশোরগঞ্জে আসার যাত্রী খুবই কম। যে কারণে দীর্ঘ সময় পর পর একেকটি বাস ঢাকা থেকে গাইটাল টার্মিনালে আসছে। এর ফলে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। হাবিব জানান, বছরের অন্যান্য সময় দৈনিক বড়জোর এক হাজার যাত্রী যাতায়াত করতেন। এখন দৈনিক সাত হাজার থেকে আট হাজার যাত্রী ঢাকায় যাচ্ছেন। শনিবার দুপুর ১টা নাগাদই প্রায় চার হাজার যাত্রী টিকেট কিনেছেন।
ট্রেনেও যাত্রীদের বেশ চাপ গেছে। আসন ভিত্তিক যাত্রীর বাইরেও প্রচুর স্ট্যান্ডিং টিকেটের যাত্রী ঢাকায় গেছেন। এছাড়া বহু যাত্রী ট্রেনের ছাদেও ভ্রমণ করেছেন। কিশোরগঞ্জের স্টেশন মাস্টার খলিলুর রহমান জানিয়েছেন, আসনের বাইরে আসন সংখ্যার ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকেট বিক্রির অনুমতি আছে। যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে, ফলে বহু শিক্ষার্থী ট্রেনের ভেতরে এবং ছাদেও ভ্রমণ করেছেন। তিনি জানান, এখন ট্রেনে যাত্রীদের এত ঠাসাঠাসি ভিড়, ট্রেন কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাবার পর সরারচর, বাজিতপুর আর কুলিয়ারচরের বহু টিকেটধারী যাত্রী ট্রেনে উঠতেই পারেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *