• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :

করিমগঞ্জে ২০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

করিমগঞ্জে ২০৪ পিস
ইয়াবাসহ এক মাদক
ব্যবসায়ী গ্রেফতার

# নিজস্ব প্রতিবেদক :-
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কিশোরগঞ্জ ‘ক’ সার্কেলের অভিযানে করিমগঞ্জ থেকে ২০৪ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছেন। জেলা মাদকদব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার ও উপ-পরিদর্শক তপু খান অন্যান্য সঙ্গীদের নিয়ে ২৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় করিমগঞ্জের সিধলারপাড় এলাকা থেকে এসব ইয়াবাসহ পার্শ্ববর্তী ঘোণাপাড়া এলাকার মো. মোতালিবের ছেলে রিপন মিয়াকে (৩৫) গ্রেফতার করতে সক্ষম হন। এসময় মো. আলম (৩৬) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান। এ ঘটনায় উপ-পরিদর্শক তপু খান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় করিমগঞ্জ থানায় মামলা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *