র্যাবের হাতে গ্রেফতার মাদক ব্যবসায়ী আলমগীর -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে ৭৮০ পিস ইয়াবা, ৯০ গ্রাম গাঁজা এবং একটি মোবাইল ফোনসহ এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়েছে। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পনি কমান্ডার মেজর মো. শাহরিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা নজরদারি করে র্যাবের একটি দল শনিবার (১ অক্টোবর) বিকালে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকা থেকে মৃত আবু তাহেরের ছেলে মো. আলমগীরকে (৩০) এসব মাদকসহ গ্রেফতার করেছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর মাদক ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে সদর মডেল থানায় মামলা প্রকৃয়াধীন আছে।