র্যাবের হাতে গ্রেফতার লক্ষ্মীপুরের মাদক ব্যবসায়ী জসিম উদ্দিন -পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জে এক হাজার পিস ইয়াবা, দু’টি মোবাইল ফোন এবং মাদক বিক্রর দেড় হাজার টাকাসহ লক্ষ্মীপুর জেলার এক মাদক ব্যবসায়ী র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. শাররিয়ার মাহমুদ খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার মোকসেদপুর এলাকা থেকে এসব মাদকসহ লক্ষ্মীপুর সদর উপজেলার ফজলুল করিমের ছেলে জসিম উদ্দিনকে (৪৩) গ্রেফতার করেছে। এ ঘটনায় সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রকৃয়াধীন আছে।