• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

বর্ষা -গীতা রাণী ঘোষ

বর্ষা

-গীতা রাণী ঘোষ

গ্রীষ্মের প্রচণ্ড তাপ দাহে
দহণ সহে, রুক্ষ প্রকৃতি
বর্ষার পরশে সজীব দেহে,
ফিরে পায় যেন গতি।
তৃষ্ণার্ত বিবর্ণ পাতা ঝরা
বৃক্ষ-লতা হয়ে পল্লবীত
করে সুখে যৌবন ক্রীড়া,
ফোটায় পুষ্প সুরভিত।
শুষ্ক নদী,খাল-বিলে,
আসারের নতুন সলিল পেয়ে,
জলজ উদ্ভিদ-প্রাণিকুলে
নাচে সানন্দে গান গেয়ে।
বহু দিন দমে থাকা,
শীর্ণ শাপলা গাছের মূল,
বর্ষার রসে ছড়ায়ে শাখা
অল্প দিনে ফোটায় ফুল।
ফোটে জলে-স্থলে কুন্দ,
কদম, কামিনী, চাঁপা, জুঁই,
টগর, বেলী, শালুক ও পদ্ম
বাড়ায় শোভা ছড়ায় গন্ধ সেই।
নিয়মিত বৃষ্টির অঝর ধারায়,
মাঠ-ঘাট পানিতে ভরে।
বজ্র বিজলী ঢোল পিটায়
বেরুনো যায় না বাইরে।
ছোট বড় পালের নৌকায়
যাত্রী-মাল বোঝাই করে,
দূর-দূরান্তে মাঝি যায়,
মুখে ভাটিয়ালী গান ধরে।
অতি বৃষ্টি বন্যা আনে
শ্রমজীবী থাকে অনাহারে।
পলি ফেলে যায় প্লাবণে,
কৃষক ফসলে গোলা ভরে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *