• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
হোসেনপুরে প্রভাষক দ্বীন ইসলাম স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কিশোরগঞ্জের পাকুন্দিয়া, ২৬ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার কটিয়াদীতে বোরো ধান সংগ্রহের কার্যক্রম উদ্বোধন রাশিয়ায় নিহত রিয়াদের লাশ ফেরত চান বাবা, যুদ্ধ করে রাশিয়ায় সংবর্ধনা পেলে বাবাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভবন নির্মাণ করছে শাহ আলম ১৯ মে থেকে শুরু হতে যাচ্ছে ভৈরবে ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ কটিয়াদীতে ওষুধ প্রতিনিধিদের মানববন্ধন থেকে প্রধানমন্ত্রীর নিকট পাঁচ দাবি কিশোরগঞ্জের পাকুন্দিয়া, পেশাগত মর্যাদা রক্ষার দাবি ওষুধ কোম্পানি প্রতিনিধিদের সুষ্ঠু কর্মক্ষেত্র নিশ্চিতকরণ ও হয়রানি বন্ধের দাবিতে ভৈরবে ফারিয়া’র মানববন্ধন ও প্রতিবাদ সভা রাজশাহীতে গবাদি পশুর চামড়া সংরক্ষণ শীর্ষক ওয়ার্কশপ

বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার ………. অধ্যাপক ড.হারুন রশীদ

# রাজীবুল হাসান :-
বাংলাদেশে নানা ভাবে আমাদের সমাজ, রাজনীতি দূষিত হয়েছে এই ধরণের সমস্যা সমাধানের জন্য থেরাপি দরকার, বিপ্লব হলো এক ধরণের থেরাপি। সেজন্যই আমাদের দেশে লেখক বিপ্লবী রেবতী মোহন বর্মণের মত বিপ্লবী প্রয়োজন। তিনি ছিলেন আপাদমস্তক একজন বিপ্লবী।
১০ নভেম্বর মঙ্গলবার বেলা ১২টায় ভৈরব প্রেসক্লাব মিলনায়তনে রেবতী মোহন বর্মণ স্মৃতি পরিষদের আয়োজনে প্রকাশনা উৎসব ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশীদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলিতে বিপ্লবী রেবতী মোহন বর্মণের লেখা বই পাঠ্য করার দাবি জানান। যেন নতুন প্রজন্মের শিক্ষার্থীরা লেখক রেবতী মোহন বর্মণ সম্পর্কে জানতে পারেন। বর্তমান যুগে অনেক শিক্ষার্থী আছেন যারা এই গুণীর সম্পর্কে জানেন না।
লেখক ও বিপ্লবী রেবতী মোহন বর্মণের জন্মবার্ষিকী উপলক্ষে প্রকাশনা ও স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দর্শন বিভাগের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন রশীদ। বিশেষ অতিথি ‘আজন্ম বিপ্লবী রেবতী বর্মণ’ গ্রন্থের জীবনীকার মো. আবদুস সাইয়ীদ।
এছাড়াও অধ্যাপক শরীফ আহমেদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান লেখক ও সম্প্রচার বিশেষজ্ঞ মনোরঞ্জন দাস, বিজ্ঞান লেখক ও গবেষক অধ্যাপক এমএ আজিজ মিয়া, কবি সাহিত্যিক ও নাট্যকার ড. গোলাম শফিক, কবি ও লেখক মোহাম্মদ আলী, মোকাররম হোসেন শোকরানা, লেখক ও শিক্ষাবিদ মো. শরীফ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *