• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

কিশোরগঞ্জে ছড়া উৎসব মাতালো গীতিনাট্য ‘ইছামতির বাঁকে’

ইছামতির বাঁকে গীতি নৃত্যনাট্যের একটি দৃশ্য -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ছড়া উৎসব
মাতালো গীতিনাট্য
‘ইছামতির বাঁকে’

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে জেগে ওঠো নরসুন্দা সাহিত্য সংগঠনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ছড়া উৎসব ও চন্দ্রাবতী মেলা। শহরের সমবায় কমিউনিটি সেন্টারে শুরু হওয়া ছড়া উৎসবের দ্বিতীয় দিন গতকাল ৪ মার্চ শুক্রবার বিকাল থেকে চলে আলোচনা সভা, স্বরচিত লেখা পাঠ, জ্যোতি হক ছড়া পুরস্কার ও দাদুভাই সাংগঠনিক পদক প্রদান, আবৃত্তি সন্ধ্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এর পর রাতে মঞ্চায়িত একতা নাট্যগোষ্ঠীর পরিবেশনায় লোকগাঁথা অবলম্বনে গীতি নৃত্যনাট্য ‘ইছামতির বাঁকে’ সবাইকে বিমোহিত করে। মানস করের নির্দেশনায় গীতিনাট্যের নায়িকা চরিত্র কলি’র অভিনয় করেছেন ফারিহা রাইসা, আর নায়ক চরিত্র দুলু’র অভিনয় করেছেন ইমরানা কাউসার। এছাড়া অন্যান্য চরিত্রে নূরে আলম শাফাত, হবি শেখ, তানজিম, উপমা, বর্ষা, পরি, হিমা, পরশি, গুনগুন, তারেক, রাতুল, তানহা প্রমুখ অভিনয় করেছেন। এর আগে প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এমএ আফজাল, ভারতের কবি নির্মল জানা, এসভি সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর, বীর মুক্তিযোদ্ধা মো. ইকবাল, ছাড়াকার সাঈদ আহমেদ খান ও ছাড়াকার শাহজাহান কবীর আলোচনা করেন। ভারতসহ দেশের বিভিন্ন জেলার কবি ও ছড়াকারগণ ছড়া উৎসবে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *