• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
নিষেধ অমান্য করে চলছিল কাজ, বিসিকের নির্মাণাধীন গেট ধ্বসে নির্মাণ শ্রমিক নিহত বৈরি আবহাওয়ার কারণে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এক ঘন্টা বিলম্বে একটা সময় মনে হয়েছে পৃথিবীর আলো আর দেখবো না কুলিয়ারচরে কালবৈশাখী ঝড় ও টানা দুদিনের বৃষ্টিতে তলিয়ে গেছে ফসলী জমি, ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে ৩ জমজ সন্তান প্রসব, নাতনির ঘরের পুতিদের নাম রেখেছেন হাসান, হোসাইন ও ফাতেমা উচ্চ আদালতের আদেশ ও মন্ত্রণালয়ের নির্দেশনা থাকা স্বত্বেও কার্যক্রম পরিচালনা করতে পারছেন না শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউএনও’র বিরুদ্ধে গাফিলতির অভিযোগ ভৈরব চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে কিশোরগঞ্জ পুলিশ সুপার মিজানুর রহমান এর মতবিনিময় সভা ভূমি অফিসের কম্পিউটারে বাইরের যুবকের কাজের খোঁজ নিলে সাংবাদিক লাঞ্ছিত ভৈরবে হাম রোগের লক্ষণ, কারণ, চিকিৎসা ও প্রতিরোধ বিষয়ক শীর্ষক আলোচনা সভা কুলিয়ারচরে মামলার বাদীসহ পরিবারের সদস্যদের হুমকির অভিযোগ

অ্যাড. কাজল কান্তি পালের গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা কাঁদে এর মোড়ক উন্মোচন

অ্যাড. কাজল কান্তি পালের
গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা
কাঁদে এর মোড়ক উন্মোচন

# নিজস্ব প্রতিবেদক :-

অ্যাডভোকেট কাজল কান্তি পালের গল্পের বই স্মৃতিরা হাসে স্মৃতিরা কাঁদে এর মোড়ক উন্মোচন করা হয়েছে। আজ ১১ মে মঙ্গলবার ভৈরব পৌর শহরের নদী মেঘনা সরণি এলাকায় অ্যাডভোকেট কাজল কান্তি পালের চেম্বারে এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিখ্যাত লেখক ও রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত অধ্যাপক মো. শহীদুল্লাহ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ জেলা আঞ্চলিক শাখার সভাপতি শাহনেওয়াজ গাজী, বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠশিল্পী সোহরাব হোসেন বিজু, মিডিয়া ব্যক্তিত্ব সাইদুর রহমান বাবলু প্রমুখ।
অ্যাডভোকেট কাজল কান্তি পাল কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার হিলচিয়া গ্রামে ২২ জ্যৈষ্ঠ ১৩৭২ সনের জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা দিলীপ কুমার পাল ও মাতা মৃত অনু রানী পাল। তিঁনি ১৯৮১ সনে ভৈরব কে.বি পাইলট হাইস্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ভৈরব হাজী আসমত কলেজ থেকে এইচএসসি ও বিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৮৮ সালে এমএসসি এবং ঢাকা ল কলেজ থেকে ১৯৮৯ সালে এলএলবি ডিগ্রি লাভ করেন। বাংলাদেশ বার কাউন্সিল থেকে সনদপত্র প্রাপ্ত হওয়ার পর নিয়মিতভাবে অ্যাডভোকেট কাজল কান্তি পাল ১৯৯৪ সাল থেকে কিশোরগঞ্জ ম্যাজিস্ট্রেট কোর্ট এবং জেলা দায়রা জজ আদালতে আইন পেশায় নিয়োজিত হন। তিঁনি পেশা এবং লেখাপড়ার পাশাপাশি শৈশবকাল থেকে সাহিত্য চর্চা করে আসছেন। ইতোমধ্যে বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হিসাবে স্বীকৃতি লাভ করেছেন। এছাড়াও তিঁনি সনেট রচয়িতা এবং ছন্দ নাটক রচয়িতা হিসাবে সুখ্যাতি অর্জন করেছেন। তাঁর রচিত ছন্দ নাটক “দুখু মিয়ার দুঃখের জীবন” জাতীয় নাট্য প্রতিযোগিতাসহ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়েছে। এর আগেও তাঁর দুটি বই প্রকাশিত হয়েছে। বই দুটি হলো লাশ কাটা ঘর চিনি ও পুরী ভ্রমণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *