• শনিবার, ২৩ মে ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
তাড়াইল উপজেলা চেয়ারম্যান পদে আলোচনায় সাংবাদিক এমদাদুল্লাহ নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের বিশেষ কর্মশালা পাকুন্দিয়ার চরাঞ্চলে ব্যাপক ভুট্টা আবাদ, লাভবান চাষিরা ভৈরবে মুখে স্প্রে করে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা, আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে প্রেরণ ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও সেবা নিতে আসা মানুষজন নারী কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ডায়লগ ভৈরবে মানবপাচারের পৃথক মামলায় নারীসহ দুই আসামি গ্রেপ্তার ভৈরবে ছিনতাই শেষে অপহরণ চেষ্টা, ৩ অপহরণকারীকে পুলিশে সোপর্দ কটিয়াদী বাজারের কাপড়পট্টি রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন -ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে ব্র্যাকের বিশেষ কর্মশালা

নিরাপদ খাদ্য উৎপাদন নিয়ে
ব্র্যাকের বিশেষ কর্মশালা

# নিজস্ব প্রতিবেদক :-
টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক) ব্যবহারের গুরত্ব নিয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে শুক্রবার কোদালিয়া বাজার, সদর, কিশোরগঞ্জ ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ-১ অঞ্চলের রিজিওনাল সেলস ম্যানেজার মো. জহুরুল ইসলাম। তিনি বলেন, কৃষিতে অতিরিক্ত রাসায়নিক, কীটনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বায়োপেস্টিসাইড একটি কার্যকর ও পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা। কৃষকদের মাঝে এর প্রভাব ও প্রসার বাড়ানো অত্যন্ত জরুরি।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কিশোরগঞ্জ টেরিটরির সেলস অফিসার (ফিল্ড ক্রপ) মো. খায়রুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ব্র্যাক সিড এন্ড এগ্রো এন্টারপ্রাইজের কিশোরগঞ্জ-১ এর টেরিটরি সেলস অফিসার নিতাই গোপাল মালাকার।
বক্তাগণ নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের বহুমুখি সুবিধা ও কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত ধারণা কৃষকদের সামনে তুলে ধরেন। এ ধরনের আধুনিক নিরাপদ কৃষি ব্যবস্থা অনুসরণ করে নিরাপদ খাদ্য উৎপাদনে সবাই ভূমিকা রাখবেন বলে বক্তাগণ আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *