• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও সেবা নিতে আসা মানুষজন নারী কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ডায়লগ ভৈরবে মানবপাচারের পৃথক মামলায় নারীসহ দুই আসামি গ্রেপ্তার ভৈরবে ছিনতাই শেষে অপহরণ চেষ্টা, ৩ অপহরণকারীকে পুলিশে সোপর্দ কটিয়াদী বাজারের কাপড়পট্টি রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন -ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত নিরাপদ লিচু যেন মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে ……. কিশোরগঞ্জের জেলা প্রশাসক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ

নারী কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ডায়লগ

নারী কন্যা শিশুর ওপর
সহিংসতা প্রতিরোধে
ব্র্যাকের ডায়লগ

নিজস্ব প্রতিবেদক :-
নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সরকারি-বেসরকারি অংশিদারিত্ব জোরদারকরণে কিশোরগঞ্জে অ্যাডভোকেসি ডায়লগ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ব্র্যাক আঞ্চলিক কার্যালয়ে জেন্ডার জাস্টিস অ্যান্ড ডায়ভারসিটি কর্মসূচীর আয়োজনে ডায়লগটি অনুষ্ঠিত হয়।
জেলা ব্র্যাক সমন্বয়ক সাফরিনা জান্নাত শম্পার সভাপতিত্বে ও জেন্ডার জাস্টিস অ্যান্ড ডায়ভারসিটি কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল বাতেনের সঞ্চালনায় ডায়লগে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মারুফ। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মঈনুর রহমান মনির ও সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান। ডায়লগে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এনজিও প্রতিনিধি হাফিজা আক্তার ও ব্র্যাকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বক্তাগণ বলেন, নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একটি অঘটন ঘটলে এর আলামত সংরক্ষণ, পরীক্ষা ও আইনী প্রক্রিয়া নিয়েও পরামর্শ দেওয়া হয়। দরিদ্র অসহায় মানুষদের বিনামূল্যে আইনী সহায়তা দেওয়ার জন্য সরকার আদালতে আইন সহায়তা কেন্দ্র স্থাপন করেছে। এর সুফল কিভাবে পেতে হয়, তা অনেকেই জানেন না উল্লেখ করে বক্তাগণ বলেন, এর জন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায় পর্যন্ত সভা সেমিনার করতে হবে। আইন সহায়তা কেন্দ্রের মাধ্যমে ২০২৫ সালে ৯৭২টি মামলার মধ্যে ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে বলেও অনুষ্ঠানে জানানো হয়। বিভিন্ন বক্তা ভিকটিমদের নিকটস্থ ব্র্যাক কার্যালয়ের সহায়তা নেওয়ার জন্যও আহবান জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন মোবাইল হেল্পলাইন ব্যবহারেরও পরামর্শ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *