• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও সেবা নিতে আসা মানুষজন নারী কন্যা শিশুর ওপর সহিংসতা প্রতিরোধে ব্র্যাকের ডায়লগ ভৈরবে মানবপাচারের পৃথক মামলায় নারীসহ দুই আসামি গ্রেপ্তার ভৈরবে ছিনতাই শেষে অপহরণ চেষ্টা, ৩ অপহরণকারীকে পুলিশে সোপর্দ কটিয়াদী বাজারের কাপড়পট্টি রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন -ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত নিরাপদ লিচু যেন মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে ……. কিশোরগঞ্জের জেলা প্রশাসক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ

ভৈরব প্রাণিসম্পদ অফিসের সামনে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে পথচারী ও সেবা নিতে আসা মানুষজন

এম.আর রুবেল :-
কিশোরগঞ্জের ভৈরব উপজেলা প্রাণিসম্পদ অফিসের সামনের সড়কে দীর্ঘ এক মাস ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী, স্থানীয় ব্যবসায়ী এবং প্রাণিসম্পদ অফিসে সেবা নিতে আসা মানুষদের।
সরেজমিনে দেখা যায়, ভৈরব-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের প্রাণিসম্পদ অফিস সংলগ্ন অংশে কাঁদা ও হাঁটু সমান পানি জমে রয়েছে। এতে করে যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। সড়কে নিয়মিত চলাচলকারী বাস, ট্রাক, পিকআপ, অটোরিকশা, সিএনজি ও মোটরসাইকেল চালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি। সামান্য বৃষ্টিতেই সড়কে পানি আরও বেড়ে যায় এবং সৃষ্টি হয় দীর্ঘ যানজট।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, উপজেলা কমপ্লেক্সের সামনের মিজান পাদুকা মার্কেটের দক্ষিণ পাশে থাকা পানি নিষ্কাশনের ড্রেনের মুখ কে বা কারা বন্ধ করে রেখেছে। ফলে জমে থাকা পানি বের হতে না পেরে পুরো সড়ক জুড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। এতে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ হাজারো মানুষ। প্রাণিসম্পদ অফিসে আসা খামারি ও সেবাগ্রহীতারাও কাদা ও ময়লা পানির মধ্য দিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন এবং সড়ক ও জনপদ বিভাগ দ্রুত ড্রেনের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করবে এবং স্থায়ীভাবে জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ নেবে।
উপজেলা নির্বাহী অফিসার কে.এম মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে স্থানীয় লোকজন অবগত করার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *