# সারোয়ার হোসেন শাহীন :-
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কটিয়াদী বাজারের কাপড়পট্টি থেকে পাটপট্টি পর্যন্ত রাস্তা আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।
২০ মে বুধবার দুপুরে কটিয়াদী বাজার বণিক সমিতির কার্যালয় প্রাঙ্গনে আরসিসিকরণ ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধনে সভাপতি মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. আরিফুর রহমান কাঞ্চন, উপজেলা যুবদলের আহবায়ক মাহবুবুল আলম মাসুদ, সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক জিল্লু রহমান জিল্লু।
এসময় উপস্থিত ছিলেন, কটিয়াদী বাজার বণিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ ও বাজারের ব্যবসায়ীরা এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।