• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
-ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত নিরাপদ লিচু যেন মানুষ পায় সেটি নিশ্চিত করতে হবে ……. কিশোরগঞ্জের জেলা প্রশাসক সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এনসিটিবি দিচ্ছে ৯শ’ টাকার ক্রয় রশিদ বিহীন ১১টি বই হাটের ইজারা নেমেছে এক-তৃতীয়াংশে, হাসিলের হার উঠেছে দ্বিগুণে, ক্ষতির মুখে ক্রেতা-বিক্রেতা স্কুল ফাঁকি দিয়ে ট্রেন ভ্রমণ; আটকের পর শিক্ষকের সাথে কথা বলে হস্তান্তর করলেন রেলওয়ে থানা পুলিশ ভৈরবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন শরীয়তপুরে চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে ভৈরবে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচী হোসেনপুরে সিদলা ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন কুলিয়ারচরে ঘনবসতি এলাকায় লেয়ার মুরগির খামার, বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন কটিয়াদীতে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে স্বর্ণ-টাকা লুট

-ঃ ফলোআপ ঃ- কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি জাকিরসহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত

# মুহাম্মদ কাইসার হামিদ :-
কিশোরগঞ্জের কুলিয়ারচরে চাঞ্চল্যকর হানিফ হত্যার প্রধান আসামি পেশাদার মাদক কারবারি জাকির হোসেন (৪০)সহ অন্যান্যদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে এলাকাবাসী।
১৬ মে শনিবার দুপুরে উপজেলার ফরিদপুর ইউনিয়ন পরিষদের সামনে আনন্দ বাজার-ফরিদপুর মাজার রাস্তায় এলাকাবাসীর উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, ‘হানিফ হত্যার বিচার চাই, খুনিদের দ্রুত গ্রেপ্তার করো’ স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো আনন্দবাজার এলাকা।
মানববন্ধনে হানিফ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে প্রধান আসামি এলাকার চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেনসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষক, যুবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় নিহত হানিফ মিয়ার ছেলেসহ তাঁর ভাই ও স্বজনদের কান্না আর বুকফাটা আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পুরো পরিবেশ। স্বজনদের আর্তনাদে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
স্থানীয়দের অভিযোগ, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিকল্পিতভাবে হত্যা করা হয় কাঠ ব্যবসায়ী হানিফ মিয়াকে। এ ঘটনায় জাকির হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হলেও এখনও তাকে গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এতে সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। অপর দিকে মামলার বাদি আয়েশা বেগম ও স্বাক্ষীদের বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে মামলার প্রধান আসামি জাকির হোসেন। হুমকির মুখে আতঙ্কে দিন কাটাচ্ছে নিহতের পরিবার।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণে যদি একজন মানুষকে এভাবে প্রাণ দিতে হয়, তাহলে ভবিষ্যতে আর কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পাবে না। হানিফ হত্যার ঘটনায় পুরো এলাকায় ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ মে বুধবার দিবাগত রাত ১টার দিকে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় টুকু মিয়ার বাড়ির মো. হানিফ মিয়া (৩৪) নামে এক যুবককে রাতের বেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় গত ১৪ মে বৃহস্পতিবার বিকালে নিহতের স্ত্রী আয়েশা বেগম বাদী হয়ে এলাকার চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেনকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে ৩০২/২০১/৩৪ পেনাল কোড ধারায় কুলিয়ারচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৭। হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ওই দিনই ফরিদপুর গ্রামের মৃত ছবর আলীর ছেলে লস্কর মিয়া (৬০), মৃত হোসেন বেপারীর ছেলে আয়েতউল্লাহ (৩৩), লস্কর মিয়ার স্ত্রী হেলেনা বেগম (৫৭), জাকির হোসেনের স্ত্রী খুকি বেগম (৩৫) ও রাসেল মিয়ার স্ত্রী নাদিয়া আক্তার (২৩)কে আটক করে ওইদিন বিকালে কিশোরগঞ্জের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত নং-০২ এর মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। এ সময় ছাবিহা নামে ১৬ মাসের এক কন্যা শিশুকেও মা খুকি বেগমের সাথে জেল হাজতে যেতে হয়।
মামলার প্রধান আসামি জাকির হোসেনের নামে বিভিন্ন থানায় মাদকসহ ১৬টি মামলা রয়েছে। স্থানীয়দের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *